Monday, December 10, 2012

নিজের একটি টিভি চ্যানেল তৈরি করুন (৩ম অংশ)


রান টাইম কন্ট্রোলার (Runtime Controller) প্লেব্যাক শুরু হবার পর কীবোর্ড থেকে অল্টার+সি (Alt+C) চাপলে একটি রান টাইম কন্ট্রোলার গ্রাফিক্যাল মুডে দেখা যাবে। এখান থেকে ব্যবহারকারী একটি আদর্শ অডিও ভিডিও প্লেয়ারের ন্যায় যাবতীয় কার্যাবলী সমাধা করতে পারবে। যেমন : পরবর্তী, পুর্ববর্তী, সামনে, পেছনে, ভলিউম কমানো/বাড়ানো, ভিডিও পজিশন চেঞ্জ, নির্দিষ্ট কোন এনিমেশন, ঘড়ি, আগত প্রোগ্রামের নাম প্রদর্শন বা বাতিল ইত্যাদি। এছাড়াও বর্তমান যে প্লে লিষ্টটি চলছে তাতে ফাইলের তালিকা এবং আগত ও বিগত প্লে লিষ্টের তালিকা দেখা যাবে যেখান থেকে ডাবল ক্লিক করে দ্রুত যে কোন ভিডিও পরিবর্তন বা যে কোন প্লে লিষ্ট চালু করা যাবে। কন্ট্রোলারের ঠিক উপরে বর্তমান চলমান ক্লিপের ষ্ট্যাটাস দেখা যাবে যার প্রথম অংশটি হচ্ছে বর্তমান ক্লিপের ডিউরেশন/কতটুকু প্লে হয়েছে/কতটুকু প্লে হবে বাকী আছে। এর ডান পাশে আছে ট্রিম ষ্ট্যাটাসের কন্ডিশন। সর্বডানে উপরে রয়েছে প্লেব্যাক বন্ধ করার বাটন। ক্লিপ ষ্ট্যাটাসের ঠিক নিচে রয়েছে বর্তমান প্লে লিষ্টের ফাইলের তালিকা এবং আগত ও বিগত প্লে লিষ্টের তালিকা দেখার সুবিধা। এরপর রয়েছে ভলিউম ও প্লে পজ সংক্রান্ত কন্ট্রোলার। এর নিচে রয়েছে স্ক্রীণের কোন নির্দিষ্ট অবজেক্ট যেমন এনিমেশন, ঘড়ি, আপকামিং প্রোগ্রাম নেম, টাইমার শাটডাউন ইত্যাদি এনাবল বা ডিজেবল করার ব্যবস্থা। সবার নীচে রয়েছে ভিডিও পজিশনিং স্লাইডার সহ পরবর্তী, পুর্ববর্তী, সামনে, পেছনে যাবার কন্ট্রোলার বা বাটন। প্লে লিষ্টের ঠিক নিচে রয়েছে কিছু এডভান্সড ইনফরমেশন।কন্ট্রোলারটিকে হাইড করতে চাইলে অল্টার+সি পুনরায় চাপতে হবে। এই কন্ট্রোলারের যাবতীয় কার্যাবলী কীবোর্ড শর্টকাটের মাধ্যমেও করা সম্ভব এবং এটি শর্টকাটের মাধ্যমেই করা উচিত কেননা রান টাইমে এই কন্ট্রোলারটি অন করলে তা দর্শকদের টিভি স্ক্রীণে দেখা যাবে বিধায় শর্টকাটই সর্বোত্তম পন্থা। শর্টকাট লিষ্ট নিচে দেয়া হলো।
কন্ট্রোলার শো/হাইড = অল্টার + সি (Alt + C)
প্লেব্যাক বন্ধ = অল্টার + এক্স (Alt + X)
সামনে = অল্টার + ডট (Alt + >)
পেছনে = অল্টার + কমা (Alt + <)
পরবর্তী = অল্টার + শিফট + ডট (Alt + Shift + >)
পুর্ববর্তী = অল্টার + শিফট + কমা (Alt + Shift + <)
এনিমেশন ০১ শো/হাইড = অল্টার + ১ (Alt + 1)
এনিমেশন ০২ শো/হাইড = অল্টার + ২ (Alt + 2)
এনিমেশন ০৩ শো/হাইড = অল্টার + ৩ (Alt + 3)
এনিমেশন ০৪ শো/হাইড = অল্টার + ৪ (Alt + 4)
এনিমেশন ০৫ শো/হাইড = অল্টার + ৫ (Alt + 5)
এনিমেশন ০৬ শো/হাইড = অল্টার + ৬ (Alt + 6)
ঘড়ি শো/হাইড = অল্টার + কে (Alt + K)
আগত প্রোগ্রামের নাম এনাবল/ডিজেবল = অল্টার + ইউ (Alt + U)
টাইম শাটডাউন এনাবল/ডিজেবল = অল্টার + টি (Alt + T)
চলমান প্লেলিষ্ট ফাইলের তালিকা = অল্টার + ওয়াই (Alt + Y)
আগত বা বিগত প্লেলিষ্টের তালিকা = অল্টার + আই (Alt + I)
প্লে = অল্টার + পি (পজ অবস্থায় থাকলে প্রযোজ্য) (Alt + P)
পজ = অল্টার + এ (প্লে অবস্থায় থাকলে প্রযোজ্য) (Alt + A)
ভলিউম বাড়ানো = অল্টার + প্লাস (Alt + +)
ভলিউম কমানো = অল্টার + মাইনাস (Alt + -)
কোন নির্দিষ্ট সিরিয়ালের ফুটেজ প্লে = অল্টার + জি (Alt + G)
মিনি স্লাইডার = অল্টার + এম (কন্ট্রোলার হাইড অবস্থায় প্রযোজ্য) (Alt + M)
মিনি ইনফো = অল্টার + এন (কন্ট্রোলার হাইড অবস্থায় প্রযোজ্য) (Alt + N)
গো টু ফুটেজ (Go To Footage): প্লে ব্যাক চলাকালীন সময়ে কোন নির্দিষ্ট ফুটেজ শর্টকাট মোডে প্লে করতে চাইলে কীবোর্ড থেকে অল্টার+জি (Alt + G) চাপুন। একটি ডায়ালগ বক্স আসবে যেখানে কতগুলো ফুটেজ আছে তার তথ্য সহ যে সিরিয়ালের ফুটেজটি প্লে অবস্থায় আছে সেটি একটি ইনপুট বক্সে আসবে। আপনি যে সিরিয়ালের ফুটেজটি প্লে করতে চান তার সিরিয়াল উল্লেখ করে এন্টার প্রেস করুন। নির্দিষ্ট ফুটেজটির প্লেব্যাক শুরু হবে। গ্রাফিক্যাল মোডে কারেন্ট প্লেলিষ্ট (Current Playlist) থেকে কোন ফুটেজের উপর ডাবলক্লিক করেও প্লে করা সম্ভব। উল্লেখ্য যে, বাতিল (Cancel) করতে চাইলে সিরিয়াল পরিবর্তন না করে এন্টার চাপুন। কোনক্রমে স্কেপ (Escape) প্রেস করা যাবেনা তাহলে প্রথম থেকে প্লেব্যাক শুরু হবে।
ষ্টপ ইএক্সটি (Stop Ext.) :এক্সটার্ণাল ব্রডকাষ্ট বাইরের কোন প্লেয়ার বা ডিভাইস থেকে প্লে হয় বিধায় এ সময় ক্যাবটিভি’র নিজস্ব রান টাইম কন্ট্রোলারটি কাজ করেনা। তখন ব্রডকাষ্ট বন্ধ করার প্রয়োজন হলে এই আইকনটিকে ক্লিক করে ক্যাবটিভি’র বিজ্ঞাপণের/এনিমেশনের প্লে বন্ধ করতে হবে।
সেটিংস (Settings): সেটিংস আইকনে ক্লিক করলে সেটিংস উইন্ডোটি পাওয়া যাবে যা ক্যাবটিভি’র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সেটিংসের কোন অংশ না বুঝে পরিবর্তন না করার জন্য ব্যবহারকারীদের অনুরোধ করা যাচ্ছে নিচে সেটিংসের বিভিন্ন অংশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।
ট্রিম এন্ড ফরম্যাট সেটিংস (Trim & Format Settings) : এই অংশের প্রথমে রয়েছে ট্রিম সাপোর্ট এনাবল/ডিজেবল করার একটি চেক বক্স। সাধারণত: এটি এনাবল করা থাকে, যদি বিশেষ কোন সমস্যা না হয় তাহলে ট্রিম সাপোর্ট টি অন রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশেষ কোন ক্ষেত্রে যেমন খুবই নিম্নমানের কনফিগারেশনের সিস্টেমে ক্যাবটিভি প্লে ব্যাক করার ক্ষেত্রে দুটি ভিডিওর ট্রানজিশনে প্লেব্যাক একটু থমকে যেতে পারে ট্রিম সাপোর্ট এনাবল থাকার কারণে। সেক্ষেত্রে ট্রিম সাপোর্টটি বন্ধ করা যেতে পারে। তবে লক্ষ রাখতে হবে যাতে ট্রিমড কোন প্লেলিষ্ট ট্রিম সাপোর্ট বন্ধ করা অবস্থায় প্লে না করা হয় সেক্ষেত্রে লিষ্ট এন্ড টাইম ভুল ভাবে মানে বাড়িয়ে হিসেব করা হবে।
এর ঠিক নিচেই রয়েছে সাপোর্টেড ফরম্যাট, মানে ক্যাবটিভি কি কি ভিডিও বা অডিও ফরম্যাট সাপোর্ট করে তার সেটিংস। ব্যবহারকারী ইচ্ছে করলে নতুন কোন ফরম্যাট এর সাপোর্ট দিতে পারেন সেক্ষেত্রে সাপোর্টেড ফরম্যাট বক্সের শেষে গিয়ে ;*. (কোলন এসট্রিক ডট) দিয়ে কোন ফাঁকা না রেখে ফরম্যাটটি লিখে দিতে হবে। যেমন এবিসি(abc) নামক একটি ফরম্যাটকে সাপোর্ট করাতে হলে লাইনের শেষে লিখতে হবে ;*.abc। তবে নতুন কোন ফরম্যাট তালিকাভুক্ত করার আগে ভালোভাবে চেক করে নিতে হবে যে উক্ত ফরম্যাটটি আপনার সিস্টেমের উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ঠিকভাবে প্লে করতে পারে কিনা। যদি কোন সমস্যা থাকে তাহলে উক্ত ফরম্যাট দেয়া ঠিক নয়। প্রয়োজনবোধে উক্ত ফরম্যাটের জন্য প্রয়োজনীয় কোডেক (যেমন : কে-লাইট) ইনষ্টল করে তারপর চেষ্টা করতে হবে।
শাটডাউন সেটিংস (Shutdown Settings) কম্পিউটারকে নির্দিষ্ট কোন সময়ে বন্ধ করতে চাইলে এই সেটিংসটি ব্যবহার করতে হবে। এর প্রথমে রয়েছে একটি চেক বক্স যা শাটডাউন টাইমারকে এনাবল/ডিজেবল করবে। এর ঠিক নীচের তারিখ ও সময়ের বক্সটি হচ্ছে আপনার সিস্টেমের বর্তমান তারিখ ও সময় যা পরিবর্তন যোগ্য নয়। পরবর্তী তারিখ ও সময়ের বক্স থেকে ব্যবহারকারীকে নির্ধারণ করে দিতে হবে যে কখন কম্পিউটার বন্ধ হবে। যদি শাটডাউন এনাবল থাকে এবং বন্ধের সময় পিছিয়ে না যায় তাহলে ডানদিকে বন্ধ হতে আর কত সময় বাকী তা দেখাবে। নিচের দিকে শাটডাউন আফটার ইন্ডিং প্লেলিষ্ট (Shutdown After Ending Playlist) নামে একটি চেক বক্স আছে এটি চেক করা থাকলে শাটডাউনের জন্য টাইমার কাজ করবেনা, বরঞ্চ যখন প্লেলিষ্টের প্লেব্যাক শেষ হবে ঠিক তখনি এর ডান পাশের কম্বোবক্স হতে সিলেক্টকৃত প্রোফাইল অনুযায়ী কম্পিউটারের পাওয়ার ম্যানেজমেন্ট হবে।
আপকামিং সেটিংস (Upcoming Settings) প্লেব্যাক চলাকালীন সময়ে আগত প্রোগ্রামে নাম কিভাবে দেখাবে তার সেটিংস এখান থেকে নির্ধারণ করে দিতে হবে। এর প্রথমেই রয়েছে আগত প্রোগ্রামের নাম এনাবল/ডিজেবল করার চেকবক্স। এর পর তিনটি বাটন থেকে যথাক্রমে আগত প্রোগ্রামের নামের ফন্ট (হতে পারে বাংলা বা অন্য কোন ভাষা যা সিডিউলের সেকেন্ডারী ফন্ট হিসেবে আছে), টেক্সট কালার ব্যাকগ্রাউন্ড সেট করা সম্ভব। ডানে উপরে রয়েছে টাইম ফ্যাক্টর (Time Factor) এখানে দুটি বক্স রয়েছে যাতে দুটি সেকেন্ড থাকবে। প্রথম সেকেন্ডটি হচ্ছে যে, বর্তমান ফুটেজটির কতসময় বাকী থাকতে পরবর্তী প্রোগ্রামের নাম দেখাবে এবং পরের সেকেন্ডটি হচ্ছে বর্তমান ফুটেজের কতক্ষণ বাকী থাকা পর্যন্ত পরবর্তী প্রোগ্রামের নামটি দেখাবে। এর ঠিক নিচে রয়েছে ডিটেকশন সাইন (উব:বপ:রড়হ ঝরমহ) যাতে ডিফল্ট হিসেবে (*) সাইন দেয়া থাকে। এটিকে বিশেষ প্রয়োজন না পড়লে পরিবর্তন করার প্রয়োজন নেই। মুলত: (*) সাইন দেয়া কোন ফাইলের নাম সিডিউল এডিটরের লিষ্ট এডিটরে থাকলে সেই নামটি পরবর্তী প্রোগ্রামের নাম হিসেবে দেখাবে। সবার নীচে রয়েছে প্রিফিক্স টেক্সট (Prefix Text) যার প্রথমে আছে + (প্লাস) সাইন। এই সাইনটি দেয়া থাকলে পরবর্তী প্রোগ্রামের নামের সাথে প্রোগ্রামটি কটায় শুরু হবে সেটিও প্লেব্যাক এর সময় দেখাবে। সাইনের পরের অংশটুকু আপনি যা লিখে দিবেন প্রোগ্রামের নাম প্রদর্শনের পুর্বে লিখিত এই অংশটুকুকে যোগ করে দেখাবে। ব্যবহারকারী ইচ্ছে করলে + (প্লাস) সাইন তুলে দিয়ে আগত প্রোগ্রাম চালু হওয়ার সময় বিষয়টিকে বন্ধ রাখতে পারেন।

এক্সটার্ণাল ব্রডকাষ্ট (External Broadcast)
আগেই বলা হয়েছে ক্যাবটিভি অন্য যেকোন বাইরের প্লেয়ার বা মাধ্যমের প্লে এর সাথে বিজ্ঞাপণ প্লে করতে সক্ষম যেমন হতে পারে কোন সিডি/ডিভিডি/টিভি কার্ড/হার্ড ড্রাইভ/পেন ড্রাইভ/ইন্টারনেট (ইউটিউব) ইত্যাদি। সেক্ষেত্রে দুটি এনিমেশন চ্যানেল ব্যবহার করা যাবে। যার একটি লোগো এবং একটি বিজ্ঞাপণ হিসেবে কাজ করবে। কোন চ্যানেল গুলো কাজ করবে এবং সেগুলো এনাবল হবে কিনা তা এখান থেকে সেট করে দেয়া যায়।
স্লাইডার সেটিংস (Slider Settings) রান টাইম কন্ট্রোলারকে শর্টকাটের মাধ্যমে ব্যবহার করা যায় যা আগেই উল্লেখ্য করা হয়েছে। প্রতিটি সামনে পেছনের শর্টকাটে ভিডিও কত সেকেন্ড করে এগিয়ে বা পিছিয়ে যাবে তার সেটিংস এখান থেকে নির্ধারণ করে দেয়া সম্ভব। ডিফল্ট ভ্যালু হিসেবে ১০ সেকেন্ড দেয়া থাকে তবে ব্যবহারকারী তার ইচ্ছেমত পরিবর্তন করে নিতে পারেন। ঠিক একই ভাবে ভলিউম প্রতি শর্টকাটে কত ষ্টেপস বাড়বে বা কমবে তা নির্ধারণ করে দেয়া যায়।
ডিফল্ট সিজি (Default CG) ব্যবহারকারীরা মাত্রই অবগত আছেন যে, প্লেব্যাক শুরু করার কমান্ড দিলে সাথে সাথে প্লেব্যাক শুরু না হয়ে ক্যাবটিভি’র একটি ডিফল্ট ভিডিও বা সিজি (CG) প্রদর্শন করে। এই সিজিটি ইচ্ছে করলে ব্যবহারকারী তার নিজস্ব প্রয়োজন অনুযায় সেট করে নিতে পারেন যা এমপিজি ফরম্যাটের হতে হবে। এছাড়াও ডিলেইড ব্রডকাষ্টের ক্ষেত্রে উক্ত সিজিটি লুপ (Loop) হয়ে চলবে। ক্যাবটিভি’র লুপ ফাংশনটি অন করার জন্য উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে কোন ভিডিও চালিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল+টি চাপুন। লুপ অফ থাকলে অন হবে অথবা অন থাকলে অফ হবে। কোন ভিডিও বা প্লেলিষ্ট শেষ হয়ে আবার প্রথম থেকে শুরু হওয়াকে লুপ বলা হয়।
সবকিছু সেট করা শেষ হলে সেভ চেঞ্জ (Save Changes) বাটনে ক্লিক করে বের হয়ে আসুন।

অটো ষ্টার্টআপ সেটিংস (Auto Startup Settings)
এখানকার প্রথম চেকটি অন করা থাকলে ক্যাবটিভি কম্পিউটার চালুর সময় স্বয়ংক্রিয়ভাবে রান করবে। দ্বিতীয় চেকটি অন করা থাকলে ক্যাবটিভির সমপ্রচার চলাকালীন সময়ে কোন কারণে কম্পিউটার বন্ধ হয়ে গেলে পরবর্তীতে চালু করার সময় স্বয়ংক্রিয়ভাবে যেখান থেকে সমপ্রচার বন্ধ হয়েছিল ঠিক সেই অবস্থান থেকে শুরু হবে। তবে এই অপশনটি শুধুমাত্র প্রথম চেকটি অন থাকলেই কার্যকরী হবে। তৃতীয় অপশনটি চেক করা থাকলে ক্যাবটিভি যখনই যে কারণেই চালু হোকনা কেন তখনিই পুর্ববর্তী থেমে যাওয়া অবস্থান থেকে সমপ্রচার শুরু করবে।
ব্যাকআপ এন্ড পোর্টেবলিটি (Backup & Portability) ক্যাবটিভি’র একটি বিশেষ সুবিধা হচ্ছে এটিকে পোর্টেবল লোকেশন থেকে চালানো যায় যার বিশেষ সুবিধা হচ্ছে কোন কারণে উইন্ডোজ নষ্ট হয়ে গেলে নতুন উইন্ডোজ দিলেও পোর্টেবল রেখে চালানো হলে এর সকল সেটিংস ফেরত পাওয়া যায়। উল্লেখ থাকে যে ক্যাবটিভি সিস্টেমের রেজিষ্ট্রিতে কোন সেটিংস না রেখে বরং এটিকে একই ফোল্ডারে সেটিংস.আইএনআই (Settings.ini) নামক একটি ফাইলে রাখে। আপনি ইচ্ছে করলে এই ফাইলটিকে ম্যানুয়ালী ব্যাকআপ নিয়ে রাখতে পারেন পরবর্তীতে কোন সেটিংস ভুল হবে বা কোন সমস্যা তৈরী হলে পুনস্থাপনের জন্য। ক্যাবটিভি ইনষ্টল শেষ হলে এর ইনষ্টলেশন ফোল্ডারটিকে কম্পিউটারের অন্যকোন ড্রাইভে বা পোর্টেবল ড্রাইভে কপি করে আনুন। এখান থেকেই ক্যাবটিভি’র একটি শর্টকাট ডেস্কটপে পাঠিয়ে উক্ত শর্টকাটটিকে ব্যবহার করুন। এতে করে আপনি পোর্টেবলিটির সুবিধা পাবেন। ক্যাবটিভি তার সমস্ত প্লেলিষ্ট ক্যাবটিভি’র রান ফোল্ডারের মধ্যে প্লেলিষ্ট (Playlist) নামক একটি ফোল্ডারের মধ্যে সেভ করে। আপনি ইচ্ছে করলে এই ফোল্ডারটিকে বা এর মধ্যকার ফাইলগুলো অন্য কোন জায়গায় ব্যাকআপ নিয়ে রাখতে পারেন। যার পরবর্তীতে প্লেলিষ্ট (Playlist) ফোল্ডারের মধ্যে কপি করে দিলে সিডিউল এডিটরের সেভড প্লেলিষ্ট অংশে আবার পাওয়া যাবে। একই ভাবে এনিলিষ্ট (Anilist) নামের একটি ফোল্ডারের মধ্যে ক্যাবটিভি এনিমেশনের লিষ্ট গুলো সেভ করে রাখে যা পুর্বের নিয়মে ব্যাকআপ নিয়ে রাখতে পারেন। কোন এক্সপোর্ট দেয়া প্লেলিষ্ট এক্সপোর্টলিষ্ট (Exported Playlist) নামক ফোল্ডারের মধ্যে অটোম্যাটিক্যালি রাখে।

লাইসেন্সিং (Licensing):
ক্যাবটিভি হার্ডওয়্যার বেজড লাইসেন্সিং সিস্টেমে তৈরী করা। কোন আনলাইসেন্সড সিস্টেমে ক্যাবটিভি রান করা হলে একটি রেজিষ্ট্রেশন উইন্ডো পাওয়া যাবে যেখানে আপনার হার্ডওয়্যারের আইডি অটোম্যাটিক্যালি তৈরী হবে। উক্ত আইডিটি (rubel.tv@gmail.com) এড্রেসে ই-মেইল করে পাঠিয়ে অথবা ০১১৯৩২১৫১৬৪ নাম্বারে এসএমএস করে পাঠিয়ে দিয়ে মুল্য সংক্রান্ত বিষয়াদি সম্পন্নের পর রিটার্ণ মেইল বা এসএমএস এ আপনি আপনার সিস্টেমের জন্য লাইসেন্স কী পেয়ে যাবেন। উক্ত লাইসেন্সটি কেবল মাত্র একটি পিসিতেই কাজ করবে। নতুন ব্যবহারকারী ইচ্ছে করলে ক্যাবটিভি’র গ্রহণযোগ্যতা, প্রয়োজনীয়তা ও ব্যবহারবিধি পরীক্ষা করার জন্য ব্যবহার করতে পারেন রেজিষ্ট্রেশন উইন্ডোর টেষ্ট (Test) বাটনে ক্লিক করে। টেষ্ট ভার্সণের কেবল মাত্র দুটি সীমাবদ্ধতা রয়েছে এর একটি হচ্ছে প্লেব্যাক চলাকালীন সময়ে টেষ্ট ট্রান্সমিশন (Test Transmission) ষ্টিকারটি স্ক্রীণে উল্লেখ থাকবে এবং একটানা ৩০ মিনিট ক্যাবটিভি চালু থাকবে।
লাইভ সাপোর্ট (Live Support): ক্যাবটিভি তার গ্রাহকদের লাইভ সাপোর্ট সুবিধা দিয়ে থাকে এজন্য সেটিংস থেকে লাইভ সাপোর্টে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনার কম্পিউটারে ইন্টারনেট সংযোগ থাকলে পাসওয়ার্ড ও আইডি সহ একটি উইন্ডো আসবে যা ০১১৯৩২১৫১৬৪ নাম্বারে লাইভ (Live) লিখে স্পেস এরপর আইডি (ID) স্পেস দিয়ে পাসওয়ার্ড (Password) দিয়ে পাঠিয়ে দিন। কিছুক্ষণের মধ্যেই লাইভ সাপোর্ট শুরু হবে। উল্লেখ্য লাইভ সাপোর্ট শুধুমাত্র লাইসেন্সড গ্রাহকদের বেলায় প্রযোজ্য।
পাসওয়ার্ড (Password): ক্যাবটিভি ব্যবহারকারী ইচ্ছে করলে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখতে পারে। ইনষ্টল করার পর ক্যাবটিভি’র কোন পাসওয়ার্ড থাকেনা। এজন্য প্রথম বার পাসওয়ার্ড সেট করার কোন ওল্ড পাসওয়ার্ডের প্রয়োজন হবেনা। তবে পরবর্তীতে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য ওল্ড পাওয়ার্ডের প্রয়োজন হবে। পাসওয়ার্ড চেঞ্জ করার পর পুনরায় ক্যাবটিভি চালু করলে নতুন সেট করা পাসওয়ার্ডটি একটিভ হবে। পাসওয়ার্ড বাদ দিতে চাইলে ওল্ড পাসওয়ার্ডে বর্তমান সেট করা পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড (New Password) ও কনফার্ম পাসওয়ার্ডের (Confirm Password) ঘরে কোন কিছু না দিয়ে চেঞ্জ (Change) বাটনে ক্লিক করতে হবে। উল্লেখ্য যে ক্যাবটিভি’র পাসওয়ার্ড ব্যাকআপ করা সম্ভব নয়। পাসওয়ার্ড এনাবল থাকলে ষ্টার্টআপ অপশনগুলো কাজ করবেনা বিধায় ষ্টার্টআপের সুবিধা পেতে চাইলে পাসওয়ার্ড প্রোটেকশন বন্ধ রাখতে হবে।
অন্যান্য সহকারী প্রোগ্রাম সমুহ (Others Third Party Applications) ক্যাবটিভিকে পুরিপূর্ণ মাত্রায় ব্যবহার করার জন্য কিছু বাড়তি সফটওয়্যারের প্রয়োজন হয় যা ব্যবহারকারীর চাহিদার উপর নির্ভর করে। ব্যবহারকারীদের জন্য নিচের সফটওয়্যারগুলো রিকমেন্ড করা হলো।
সুইসম্যাক্স (SWiSH Max) : ফ্লাশ এনিমেডেট বিজ্ঞাপণ খুব সহজে তৈরী করার জন্য।
এনালগ এক্স এক্সটেশন চেঞ্জার (Analog-X Extension Changer) : ফাইলের এক্সটেনশন পরিবর্তন করার জন্য।
কে-লাইট কোডেক মেগা (K-Lite Codec Mega) : পরিপূর্ণ মাত্রায় ফাইল ফরম্যাট সাপোর্টের জন্য।
ফ্লাশ প্লেয়ার (Flash Player) : ফ্লাশ এনিমেশন রান করার জন্য।
এই সফটওয়্যারগুলো ক্যাবটিভি চালাতে সরাসরি প্রয়োজন হয়না, শুধুমাত্র সাহায্যকারী হিসেবে ব্যবহার করা যেতে পারে। সুইসম্যাক্সের পরিবর্তে ব্যবহারকারী ইচ্ছে করলে অন্য যে কোন সফটওয়্যার ব্যবহার করতে পারেন যেমন ফ্লাস, ক্যাবটিভি সরাসরি কিছু ফরমেট সাপোর্ট করেনা যেমন ড্যাট, ভব (Dat, Vob) ইত্যাদি। ড্যাট এর ক্ষেত্রে ক্যাবটিভিতে একটি বিল্টইন এক্সটেনশন চেঞ্জার দেয়া আছে। কোন ড্যাট (Dat) ফাইলকে আপনি লিষ্ট এডিটরে যোগ করতে চাইলে সেটি স্বয়ংক্রিয়ভাবে এমপিজি (mpg) ফরম্যাটে পরিবর্তন হয়ে লিষ্ট এডিটরে যোগ হবে। ব্যবহারকারী ইচ্ছে করলে তার কম্পিউটারের উইন্ডোজ মিডিয়া প্লেয়ারকে ১১ ভার্সণে আপগ্রেড করে নিতে পারেন এতে করে প্লেব্যাক পুর্বের চেয়ে স্মুথ হবে।
ক্যাবটিভির ফুল ইনষ্টলেশন করা হলে ইনষ্টলড ফোল্ডারে টুলস নামে একটি ফোল্ডার পাওয়া যাবে যেখানে প্রয়োজনীয় এই সব থার্ডপার্টি সফটওয়্যারগুলোর সেটাপ ফাইল পাওয়া যাবে।

বাগ এবং রান টাইম এরর রিপোর্টিং (Bug & Run Time Error Reporting)
ক্যাবটিভি ব্যবহারকারীরা যদি কোন প্রকার বাগ বা সমস্যা অথবা অনাকাংখিত ভাবে সফটওয়্যার বন্ধ হয়ে (Run Time Error) গেলে (bug.cabtv@gmail.com) এই ই-মেইলে বিবরণ সহ পাঠিয়ে দেয়ার জন্য অনুরোধ করা গেল। এছাড়া ব্যবহারকারী ইচ্ছে করলে এ ধরনের সমস্যার ক্ষেত্রে লাইভ সাপোর্টও পেতে পারেন। যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করা হবে। সর্বোচ্চ ৫ টি সঠিক বাগ রিপোর্টিংয়ের জন্য লাইসেন্সড বা আনলাইসেন্সড উভয় ব্যবহারকারীকেই একটি নতুন লাইসেন্স ফ্রি দেওয়া হবে।
কি আসছে ভার্সণ ২০১৩ তে? ক্যাবটিভি’র পরবর্তী ভার্সণ রিলিজ করা হবে ১৫ জানুয়ারী ২০১৩ তারিখে। এই ভার্সণে সংযুক্ত হবে পপআপ বিজ্ঞাপন ট্রানজিশন এন্ড স্পিড, লাইভ ভিডিও ইনপুট, ইন্টারনেট টিভি/রেডিও/ষ্ট্রিমিং ব্রডকাষ্ট সহ আরো অনেক নতুন নতুন ফিচার সমূহ।

No comments:

Post a Comment