Tuesday, July 30, 2013

নিজে নিজে তৈরি করে ফেলুন একটি ছোট্ট ট্রানজিষ্টর টেষ্টার

ইলেকট্রনিক্স নিয়ে যারা নতুন অথবা বেশ কিছুদিন হয়ে গেল কাজ শুরু করেছেন , তাদের জন্য  এই মজার টিউনটি।  নিশ্চই এতদিনে খুব ভালো মত শিখে ফেলেছেন রেজিস্টর, কেপাসিটর, ডায়ড, ট্রানজিষ্টর এর কাজ। আজ আমরা ডায়ডের এবং ট্রানজিষ্টরের  মুল মন্ত্রকে কাজে লাগিয়ে বানিয়ে ফেলব অতি জরুরী ট্রানজিষ্টর চেকার।  ইলেকট্রনিক্স এর কাজ করতে গেলে সবারি ট্রানজিষ্টর ব্যবহার করতেই হয়। আর যখনি ট্রানজিষ্টর তখনি চলে আসে কোনটা বেস, কোনটা ইমিটর আর কোনট কালেকটর । অথবা ট্রানজিষ্টরটা ভালো না খারাপ। এই কাজটি কয়এক সেকেন্ডে করে ফেলতে পারব নিচের সার্কিটটির মাধ্যমে।
আসুন এবার দেখি সার্কিটটি কিভাবে কাজ করছে :
এনপিএন ট্রানজিষ্টর এর ক্ষেত্রে :
  • প্রথমে ট্রানজিষ্টরকে সার্কিটে ইমিটর , বেস , কালেক্টর পয়েন্ট এ কানেক্ট কারতে হবে।
  • ট্রান্সফরমার থেকে যখন প্রথম হাফ সাইকেল ট্রানজিষ্টরের মধ্য দিয়ে যাচ্ছে তখন ইমিটর, বেস জাংশন ফরয়ার্ড বায়সড হয়ে  ট্রনজিষ্টরটি অন হচ্ছে এবং ডায়ড D1  ফরয়ার্ড বায়সড  হবে । ফলে সবুজ লিডটি জলে উটবে।  এর মাধ্যমে আমরা সহজেই ট্রানজিষ্টরের বেস, ইমিটর, কালেকটর লেগ নির্নয় করতে পারব। অন্যথায় বুঝতে হবে যে ট্রানজিষ্টরটি এনপিএন না।
  • ভেরিএবল রেজিষ্টর পরিবর্তন করে আমরা বেস কারেন্ট চেক করতে পারব। ভেরিএবল পরিবর্তন করলে সবুজ লাইট কম/বেশি জলবে। এতে বুঝতে পারব যে ট্রানজিষ্টরটি ভালো আছে।
পিএনপি ট্রানজিষ্টর এর ক্ষেত্রে :
  • প্রথমে ট্রানজিষ্টকে সার্কিটে ইমিটর , বেস , কালেক্টর পয়েন্ট এ কানেক্ট কারতে হবে।
  • ট্রান্সফরমার থেকে যখন  হাফ সাইকেল ট্রানজিষ্টরের মধ্য দিয়ে যাচ্ছে তখন ইমিটর, বেস জাংশন ফরয়ার্ড বায়সড হয়ে  ট্রনজিষ্টরটি অন হচ্ছে এবং ডায়ড D2  ফরয়ার্ড বায়সড  হবে । ফলে লাল লিডটি জলে উটবে।  এর মাধ্যমে আমরা সহজেই ট্রানজিষ্টরের বেস, ইমিটর, কালেকটর লেগ নির্নয় করতে পারব। অন্যথায় বুঝতে হবে যে ট্রানজিষ্টরটি পিএনপি না।
  • ভেরিএবল রেজিষ্টর পরিবর্তন করে আমরা বেস কারেন্ট চেক করতে পারব। ভেরিএবল পরিবর্তন করলে লাল লাইট কম/বেশি জলবে। এতে বুঝতে পারব যে ট্রানজিষ্টরটি ভালো আছে।
[বি: দ্র: ধরে নিব যে ট্রান্সফরমারের উপরের প্রান্ত পজিটিভ এবং নিচের প্রান্ত নিগেটিভ]
এখন প্রশ্ন আসতে পারে যে একজন শুরুতে না জেনে কি করে বুঝবে যে আসলে কোন লাইট টা জললে কোন ট্রানজিষ্টর? ?????????? তাদের বোঝার সুবিধার্তে নিচের চিত্র টি দিলাম ।

চিত্র : ক

চিত্র : খ
*** ক চিত্র টি খেয়াল করুন। এনপিএন ট্রানজিষ্টর এর ইমিটর (-) সুতরাং এর জন্য যে ডায়ড টি ফরয়ার্ড বায়াসড হবে তার সাথে সংযুক্ত লাইট টি জলবে। তখন বুঝব সেটি এনপিএন ট্রানজিষ্টর । টিক বিপরীত টি হবে পিএন পি।
আশাকরি একটু ভালো ভাবে দেখলে বুঝতে পারবেন।
[সকলের বুঝার সুবিধার্থে টেকনিক্যাল ভাষা কম  ব্যবহার করলাম]
সকলের সুবিধার্থে পিসিবি লেআউট দেয়া হলো :
যা যা লাগবে :
১. ট্রান্সফরমার ..........................................(২২০/৬) ১টা
২. ডায়ড ................................................২ টা
৩. লিড (লাল এবং সবুজ)...................................১টা করে
টিউনটি কারো কাজে আসলে নিজেকে সার্থক মনে করব। ধন্যবাদ সবাইকে

কম খরচে তৈরি করুন ভেরিএবল ডিসি পাওয়ার সাপ্লাই (পজিটিভ এবং নিগেটিভ)।

আমরা যারা ইলেকট্রনিক্স প্রজেক্ট নিয়ে কাজ করতে খুব ভালোবাসি , বিশেষ করে তাদের জন্য আমার এই প্রথম টিউনটি।  বিভিন্ন বই  বা ইলেকট্রনিক্স সাইট ঘাটাঘাটি করে আনেক সুন্দর সুন্দর মজার ইলেকট্রনিক্স সার্কিট কালেকশন করে  বানাতে বসে যখন দেখা যায় পর্যাপ্ত ভোল্টেজ সাপ্লাই নাই তখন কেমন লাগতে পারে? নিশ্চই চুল ছিরতে ইচ্ছা করে? এই সমস্যা দুর করতে পারি আমরা খুবি সহজে। নিচের সার্কিট টি বানিয়ে নিলেই সমস্যার সমাধান। অল্প খরচের এই ভোল্টেজ সাপ্লাই টি দিয়ে আমরা আমাদের আরো অনেক কাজ সমাধান করতে পারি। তা একটু পরে আলোচনা করছি। চলুন এবার সার্কিটটা দেখি।
সার্কিটটি আসলে খুব সহজ । শুরুতেই আছে একটি ট্রান্সফরমার যা স্টেপ আপ ভোল্টেজ কে স্টেপ ডাউন করছে (যেমন : ২২০ থেকে ২,৫,১০.২০ ইত্যাদি)। ট্রান্সফরমারের সাথে যুক্ত আছে চারটা ডায়ড বিশিষ্ঠ ব্রিজ রেক্টিফায়ার যা এসি ভোল্টেজ কে ডিসি ভোল্টেজে রুপান্তর করছে এবং 1000uf  ক্যাপাসিটরটি রেক্টিফায়ার থেকে আসা পালসেটিং ডিসি কে ফিল্টার করে পিওর ডিসি করছে। এই পর্যন্ত আমরা হয়ত সকলেই জানি। তার পরে যে আইসি ব্যবহার করা হয়েছে সেটা  হলো LM317 । এই আইসি হলো  positive adjustable regulator IC । এর আগে হয়ত আমরা অনেকেই 78xx regulator IC ব্যবহার করেছি। এই দুটির মধে মূল পার্থক্য হলো 78xx IC দ্বারা ভোল্টেজ  adjust করা যায় না কিন্তু LM317 IC এর কমন পিন এর সাথে একটি  variable resistor ব্যবহার করে  এর ইনপুট ভোল্টেজ কে আউটপুটে adjust করা যায় । আউটপুটে সর্বচ্চ ভোল্টেজ নির্ভর করে ট্রান্সফরমারের সের্বচ্চ ভোল্টেজের উপর। এই আইসির মাধ্যমে আমরা ইনপুট ভোল্টেজ কে  ১.২ ভোল্ট থেকে সর্বচ্চ ৩৭ ভোল্ট এর মধ্যে adjust করতে পারি।
আর আমাদের আউটপুটে নিগেটিভ ভেল্টেজের প্রয়োজন হলে শুধু মাত্র LM317 এর পরিবর্তে LM337 IC ব্যবহার  করতে হবে। এখানে আইসির পিন চিনাটা খুব গুরত্ব পৃর্ন ব্যপার । তাই নিচে আইসির পিন কনফিগারেশন দিয়ে দিলাম।
LM317 Pinouts and Formula LM337 pinout
সকলের সুবিধার্থে কম্পোনেন্টের লিস্ট দিয়ে দিলাম :
১। ট্রান্সফরমার....................................... ১ টা
২। ডায়ড............................................. ৪টা
৩। ক্যাপাসিটর.......................................৩ টা (1000uf, .1uf, 1uf)
৪। LM317/337................................. ১টা
৫।ভেরিএবল রেজিস্টর ........................................১টা (5k/10K/100k)
[বি:দ্রি : ভেরিএবল রেজিস্টর ১০০কে. ব্যবহার করাই ভালো । তাছারা গরম হয়ে রেজিস্টর পুরে যাওয়ার সম্ভাবনা থাকে এরং আইসির সাথে একটি হিট সিংক ব্যবহার করা বাধ্যতা মুলক ]