Monday, July 29, 2013

মোবাইলে বাংলা লিখুন পাণিনী কিবোর্ড দিয়ে

মোবাইলে বাংলা লেখা যদিও একটু কষ্টের, তবুও লিখে সবার সাথে শেয়ার করার মজাই আলাদা। যারা এমন লেখে তারাই এটার গুরুত্ব বুঝবে। গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে অপেরা দিয়ে মোবাইলে বাংলা লিখে সেটা এসএমএস করা যায় অথবা ফেসবুকে শেয়ার করা যায়। আজ আমি দেখাবো কিভাবে পাণিনী কিবোর্ড দিয়ে মোবাইলে বাংলা লিখে সেটা সবার সাথে শেয়ার করা যায় অথবা কাউকে এসএমএস করা যায়। এটা সকল জাভা এবং সিম্বিয়ান এবং এন্ড্রয়েড ফোনে কাজ করবে।

ডাউনলোডঃ

জাভা এবং সিম্বিয়ানঃ কোন কথা নয় প্রথমেই পাণিনী কিবোর্ডটা    এখান থেকে   ডাউনলোড করে নেন।
এন্ড্রয়েড ডাউনলোডঃ চিন্তার কোনো কারন নেই, এটা এন্ড্রয়েড ফোনের জন্যও আছে। আপনি এটা আপনার এন্ড্রয়েড ফোনের জন্য ডাউনলোড করেতে পারেন  এখান থেকে ।

কার্যপ্রণালীঃ

১। এবার অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইন্সটল করে নেন।

২। এটা ওপেন করলেই আপনি এটার সবকিছু বুঝতে পারবেন। যারা না বুঝতে পারবেন তাদের জন্য তো আমি আছি।
৩। লিখুন অপশনটা সিলেক্ট করুন।
৪। এবার আপনি একটা লেখার বক্স দেখতে পাবেন যার নিচে অনেকগুলা অক্ষর কিপ্যাড এর ১,২,৩......... বাটন অনুসারে সাজানো আছে।
৫। আপনি উপর-নিচ করে অথবা মাঝের বাটন চেপে বিভিন্ন অক্ষর আনতে পারবেন।
৬। আপনি যে অক্ষরটা লিখতে চান সেটা যে অক্ষর এর বক্সে থাকবে সেটা প্রেস করুন।
৭। এভাবে একের পর এক উপর-নিচ করে আপনার কাঙ্ক্ষিত লেখাটা লিখুন।
৮। লেখা শেষ হলে অপশন থেকে রক্ষন করুন।
৯। এবার অপশন থেকে ফেরত এ গিয়ে খসড়া এর ভিতর ঢুকুন ।
১০। এখানে আপনার লেখাটা দেখতে পাবেন এবং সেটা ওপেন করুন ।
১১। এবার সেটা কাউকে এসএমএস হিসেবে পাঠাতে পারবেন।
১২। আর আপনি যদি ফেসবুকে স্ট্যাটাস দিতে চান অথবা কোথাও পোস্ট করতে চান, তাহলে ওখান থেকে মার্ক করে কপি করুন। আপনার যদি কোয়ার্টি কী-প্যাড ফোন হয়, তাহলে Ctrl+A চেপে সব মার্ক করে Ctrl+C দিয়ে সব কপি করতে পারবেন। কোথাও সেটা পেস্ট করতে চাইলে Ctrl+V চাপুন।
এছাড়া আপনি এটা দিয়ে হিন্দি, তেলেগু, মারাঠি, তামিল, গুজরাঠি, কান্নাডা, মালাইলাম, অরিয়া, পাঞ্জাবী, আসামি, শিভা, ইংলিশ ভাষাতেও লিখতে পারবেন। শুধুমাত্র অপশন থেকে ভাষা নির্বাচন করলেই হবে।
প্রথম প্রথম আপনার লিখতে একটু কষ্ট হতে পারে। দুই-একদিন লেখার পরে দেখবেন খুব সহজে আর দ্রুত লিখতে পারছেন। এটার ওয়ার্ড সাজেশন আপনাকে দ্রুত লিখতে অনেক বেশি সাহায্য করবে। আর প্রবলেম হলে তো আমি আছিই, শুধু কমেন্ট করতে না ভুললে হল

এবার মোবাইল দিয়েই বাংলা লিখুন আরো সহজে

বর্তমান সময়ে মোবাইল জিনিসটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মোবাইল বিহীন আমরা একটা মুহূর্তও কল্পনা করতে পারিনা। আর মোবাইল এর এখনকার সর্বোত্তম ব্যাবহার শুধুমাত্র কথা বলা বা টেক্সট আদান-প্রদানের ভিতরই শুধু সীমাবদ্ধ নয়। এখন মোবাইল বেশি ব্যাবহার করা হয় ইন্টারনেট ব্রাউজিং করতে। আর এখন বাংলাদেশের প্রেক্ষিতে ইন্টারনেট বলতে ফেসবুককেই বেশি গুরুত্ব দেয়া হয়। এই ফেসবুকের মাধ্যমেই মানুষ তার মনের ভাষা খুব সহজেই সবার সাথে শেয়ার করতে পারে। আর বাংলাতে মনের ভাষা শেয়ার করার বিষয় উঠলে তো কোনো কথাই নেই।
আমরা বিভিন্ন স্মার্টফোনের মাধ্যমে খুব সহজেই বাংলা লিখতে পারি। কিন্তু সব জাভা সেট কিংবা সিম্বিয়ান ফোনে বাংলা লেখাটা এতো বেশি সহজ নয়। এর আগে আমরা বাংলা লিখতে ইন্ডি-এসএমএস, পানিনি-বাংলাসহ বিভিন্ন অনলাইন আপ্লিকেশন ব্যাবহার করতাম।
আজ আমি আপনাদের সাথে একটা অপেরা শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি খুব সহজেই বাংলা লিখতে পারবেন। এখান থেকে বাংলা লিখে সেটা আবার এসএমএস হিসেবেও কাউকে পাঠাতে পারবেন। এটা সকল সিম্বিয়ান এবং জাভা সাপোর্টেড ফোনে কাজ করবে।

বাংলা লেখার ধাপ সমূহঃ

১। আর কথা নয়, এবার অপেরাটা   এখান থেকে   ডাউনলোড করে নেন।
২। এবার অপেরাটা আপনার ফোনে ইন্সটল করুন। তারপর এটা ওপেন করুন।
৩। এবার কোন লেখার বক্সে গিয়ে menu তে গিয়ে ইনপুট ভাষা বাছুন এ যান এবং এখান থেকে বাংলা ভাষা সিলেক্ট করুন। [ফোন দিয়ে স্ক্রীন শর্ট নিতে পারলাম না, তাই দেখাতে পারলাম না]

৪। এবার আপনি বাংলা লেখা শুরু করে দিন।
৫। ফোন এর অক্ষর গুলাতে নিম্নলিখিত সন্নিবেশ রয়েছেঃ
1- . , । ১
2- অ আ ই ঈ া ি ী ২
3- উ ঊ ঋ এ ু ূ ৃ ে ৩
4- ঐ অ ঔ ক ৈ ো ৌ ৪
5- খ গ ঘ ঙ চ ছ জ ৫
6- ঝ ঞ ট ঠ ড ঢ ণ ৬
7- ত থ দ ধ ন প ফ ব ৭
8- ভ ম য র ল শ ষ ৮
9- স হ ড় ঢ় য় ৎ ং ঃ ৯
10- [নিজে দেখে নিন] ( ) { } []

৬। এরপর বাংলা লিখে কাউকে এসএমএস করতে চাইলে menu তে গিয়ে edit অপশন এ গিয়ে mark সিলেক্ট করুন। এবার মার্ক করা হয়ে গেলে সেটা এবার edit অপশন থেকে সেটা কপি করুন এবং টেক্সট মেসেজ এ গিয়ে সেটা পেস্ট করে যাকে পাঠাবেন তাকে সেন্ড করুন।
৭। আবার ইংলিশ লিখতে গেলে মেনু তে গিয়ে ভাষা নির্বাচন অপশন থেকে English সিলেক্ট করুন।
আমার দেখা মতে ফোনে বাংলা লেখার জন্যে এটাই সর্বোৎকৃষ্ট অ্যাপ্লিকেশন। কয়েকদিন চেষ্টা করুন, তখন দেখবেন খুব সহজে এবং খুব তাড়াতাড়ি লিখতে পারবেন। কোন সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না।

Password ছাড়াই নোকিয়া Security Code রিসেট করুন

আস্-সালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।
আমরা বেশির ভাগ মানুষই নোকিয়া ফোন ব্যবহার করি। অনেক সময় আমরা নোকিয়া ফোনে Security Code ব্যবহার করি নিরপত্তার জন্য। কিন্তু কিছুদিন পরেই আমরা সেই Security Code টি ভূলে যাই।

গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে আপনারা সেই ভূলে যাওয়া Security Code দেখতে পারবেন। এই ট্রিকস্ টি একশত ভাগ কার্যকর ছিল কিন্তু অনেকেই হয়তো অজানা কারণে সেভাবে করতে গিয়ে সফল হননি। যাই হোক, নিরাশ হওয়ার কোন কারন নেই। আমি আজ আপনাদেরকে দেখাব কিভাবে আপনি আপনার ফোনেকে Security Code না জেনেও পিসির মাধ্যমে Usb cable দিয়ে রিসেট করবেন।
আপনার যা যা প্রয়োজন হবে:
• Nokia PC Suite/Ovi Suite
• NSS pro (নোকিয়া সর্ভিস Software)
• USB data cable
NSS pro সফটওয়্যার টি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।
ডাউনলোড: NSS pro
নোকিয়া security code রিসেট করার ধাপসমূহ:
1. লেটেস্ট ভার্সন Nokia PC Suite/Ovi Suite আপনার পিসিতে ইনস্টল করে নিন।
2. তারপর, USB data cable দিয়ে কম্পিউটারের সাথে আপনার মোবাইল কানেক্ট করে নিন, এবং কানেক্ট করার সময় আপনার মোবাইল থেকে PC Suite অথবা Ovi mode নির্বাচন করুন।
3. ডাউনলোড করা NSS pro. সফটওয়্যার টি ওপেন করুন।
4. এবার Read Info তে ক্লিক করুন। বামপাশে আপনার ফোনের ডিটাইলস্ দেখতে পাবেন।
5. এখন কাজ হচ্ছে ফোনকে test mode করা, ফোনকে test mode করতে নিচের ডান পাশ থেকে Basic actions এর নিচের বক্স থেকে Test Mode নির্বাচন করুন এবং তার পাশের right arrow বাটনে (>) ক্লিক করুন। আপনার ফোনটি রিস্টাট হয়ে Test Mode এ চলে যাবে।
6. উপরের Factory Settings এর নিচের বক্স থেকে Full Factory নির্বাচন করুন এবং Reset এ ক্লিক করুন।
7. ব্যাস! আপনার কাজ শেষ।

কোন সমস্যা হলে কমেন্টের মাধ্যমেৃ জানাতে ভুলবেন না যেন। কমেন্টে অবশ্যই আপনার সমস্যাটির সম্পর্কে বিস্তারিত জানাবেন। বুঝতে পারলে ইন-শা-আল্লাহ্ সমাধান দিব।