Wednesday, December 11, 2013

কী-বোর্ডের Function key এর কাজ বিস্তারিত

            আসসালামু আলাইকুম।
                     কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন।
                     আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আমাদের কম্পিউটার কিবোর্ডের উপরের দিকে খেয়াল করলে দেখতে পাবেন F1 থেকে F12 পর্যন্ত ১২টি কী দেওয়া আছে আপনারা কি জানেন এগুলো কী বলে ? এই Key গুলো কে Function key বলে, এই কি গুলোর এক একটির কাজ এক এক রকম ।
তাহলে চলুন এক এক করে শিখে নিই এই ফাংশান Key গুলোর কাজঃ

                 F1 : এই বাটন টি যেকোণ প্রোগ্রাম বা সফটওয়্যার এর জন্য সাহায্যকারী কি হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ আপনার একটিভ উইন্ডোর জন্য হেল্প পেইজ দেখতে হলে এই বাটন টি প্রেস করলেই চলবে। যেমন আমি ফটোশপের কিছু হেল্প নিব তাহলে ফটোশপ সফটওয়ার চালু করুন আর আর ফাংশান কি F1 চাপুন তাহলে ফটোশপ সম্পর্কে সাহায্য পাবেন।

             F2 : Rename করার জন্য শর্টকাট কি হিসেবে এটি ব্যবহার করা হয়। আপনার সিলেক্টকৃত কোণ ফাইল বা ফোল্ডার রিনেম করতে ফাংশান কি F2 বাটন চাপুন । তাছাড়াAlt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের একটি নতুন ডকুমেন্ট খুলতে পারেন। আরেকটা ব্যবহার আমি করে থাকি আর তা হল ওয়ার্ডের প্রিন্ট প্রিভিউ দেখা। তার জন্য জাস্ট Ctrl+F2 চাপুন।

              F3 : শুধুমাত্র F3 চেপে আপনি যেকোন প্রোগ্রামের বা ডকুমেন্টের সার্চ অপশান আনতে পারেন। Shift+F3 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের কোণ শব্দকে বড় হাতের থেকে ছোট হাতের বা ছোট হাতের থেকে বড় হাতের করা যায়। এবং সিলেক্টকৃত ঐ শব্দটির প্রথম অক্ষর যদি বড় হাতের করতে চান তাহলেও Shift+F3 চাপুন।

              F4 : এই বাটন দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের last action performed Repeat করা যায়। Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায় এবং Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা যায়।

              F5 : মাইক্রোসফট ওয়ার্ডে Find, Replace, Go To উইন্ডো খোলা হয় এই বাটন চেপে। যেকোণ পেজ রিফ্রেশ করতে এই পেজটিই ব্যবহার করা হয়। পাওয়ার পয়েন্টে স্লাইড শো শুরু করা এবং বন্ধ করার জন্য এই বাটন টি ব্যবহার করা হয়।


              F6 : মাউসের কার্সরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে এটি চাপলেই হবে Ctrl+Shift+F6 চেপে ওয়ার্ডের সক্রিয় ডকুমেন্ট রেখে অন্যটি ব্যবহার করা যায়।


              F7 : চেপে মাইক্রোসফট ওয়ার্ডে লেখা বানান ও গ্রামার ঠিক করা হয় এবং মজিলা ফায়ারফক্সের Creat browsing চালু করা হয়। Shift+F7 চেপে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার ডিকশনারি চালু করা হয়।


            F8: বিশেষ করে কম্পিউটার চালু করার সময় এই কি টী কাজে লাগে । সাধারণত উইন্ডোজ safe mood এ চালু করার জন্য ব্যবহার করা হয়।
       
           F9 : Windows Setup দেওয়ার সময় এই কি চাপ দিয়ে Fast Boot ডিভাইস CD Room দেখানো যায় আবার Quark Express 5.0 এর মেজারমেন্ট টুলবার ওপেন করার জন্য এটি কাজে লাগে।


           F10 : এটি চেপে ইন্টারনেট ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয়। Shift+F10 চেপে কোনো নির্বাচিত লেখা বা লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়।


           F11 : আপনার সামনে স্ক্রিনে একটিভ উইন্ডোটিকে ফুলস্ক্রিন করতে এবং নরমাল মুডে আনতে এই বাটন টি চাপলেই হবে।


           F12 : চেপে মাইক্রোসফট ওয়ার্ডের Save as উইন্ডো ওপেন করা হয়। Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট সেভ করা হয়। এবং Ctrl+Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট প্রিন্ট করা হয়।
বর্তমান সময়ে আমরা সবাই অভ্র ব্যবহার করে থাকি, আর এই অভ্র সফটওয়্যার এ বাংলা এবং ইংরেজী ভাষা সিলেক্ট বা পরিবর্তন করতে ডেস্কটপ কম্পিউটারে শুধু মাত্র F12 চেপে বাংলা থেকে ইংরেজীতে বা ইংরেজী থেকে বাংলা মুডে নেওয়া যায় ।
আমরা অনেকে এই ফাংশান কাজগুলো কাজ জানি, যারা জানেন না তাদের কাজে আসবে আজকের টিউন।
ভাল লাগলে কমেন্ট জানাতে ভুলবেন না,আজ এই পর্যন্ত

ফটোশপ [পর্ব-৩৯] :: এমন জায়গায় ছবি বসিয়ে দিন যা কল্পনা করা যাবে না এখানে ছবি হবে

সবাইকে সালাম ও প্রাণভরা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি Photoshop এর আরেকটি পর্ব   
আজকে আমরা শিখব সিম্বল/সাধারন একটি ফটোশপ যাদু একদিন এই সিম্বল/সাধারন যাদু অসাধারন হয়ে রূপান্তরিত হয়, তাহলে চলুন শুরা করা যাক।
প্রথমে ফটোশপে দুটি ছবি ওপেন করুন । আমি এখানে একটি মোটর সাইকেলে বসা ও  একটি ফুল নিলাম।
এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটর সাইকেলের সামনে খালি! দেখতে খারাপ দেখা যায়। এখন আমাদের মূলত কাজ হল এই খালি জায়গায় ফুল টা বসাব। এখন আমরা দেখব কিভাবে একটি ছবির উপর আরেকটি ছবি বা টেক্স ইফেক্ট হালকা বা ঝপসাভাবে দেয়া যায় তার নিয়ম।
এবার টুলবার থেকে Move টুল সিলেক্ট করে ফুল টি টেনে মোটর সাইকেলের মধ্যে ফেলে দিন নিচের মত করে।

এবার কি-বোর্ড থেকে Alt কি চেপে ধরে ফুল বাড়িয়ে নিন, তারপর লেয়ার প্যালেট থেকে Opacity কমিয়ে দিন যেন বুঝা না যায় এটা অন্য জায়গায় থেকে আনা হয়েছে।

সবশেষ File>Save As বাটনে ক্লিক করে সেভ করে রাখুন।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না,
আজ এই পর্যন্ত,আল্লাহ হাফেজ

ফটোশপ [পর্ব-৩৮] :: সহজ উপায়ে তৈরী করে ফেলুন আপনার ছবি দিয়ে gif এনিমেশন

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

কয়েক দিন পর আবার আসলাম ফটোশপ যাদুর টিউন নিয়ে। আসলে আগের মত আর টিউন করার সময় পাই না, তাই টিউন করা হয়ে উঠে না, তাই আজ আমি সময় পেয়ে টিউন করতে বসলাম।
আজ আমরা শিখব কিভাবে ফটোশপ আর adobe Image Ready দিয়ে ছবির এনিমেশন তৈরি করা যায় তার নিয়ম।
তাহলে শুরু করা যাক আজকের টিউন।
প্রথমে ফটোশপ চালু করুন।
তারপর File>New তে ক্লিক করে নিচের মাপ দিয়ে Ok করুন।

এবার টুলবার থেকে গ্রাডিয়েন্ট টুল সিলেক্ট করুন, এবার গ্রাডিয়েন্ট স্টাইল থেকে যে কোন একটি স্টাইল পছন্দ করুন।

এবার মাউস দিয়ে উপরের থেকে নিচে টান দিন তাহলে দেখতে নিচের মত হবে।

এবার আলাদা লেয়ার নিয়ে দুটি ছবি ওপেন করুন আমার মত করে ।

তারপর টুলবারের Jump To Image Ready (Ctrl+Shift+m) টিপ দিন। তাহলে ইমেজ রেডি চালু হবে।

এবার আমরা ছবিকে এনিমেশন দিব। তার আগে আমরা একটি Animation টাইম লাইন থেকে Duplicate Curent Frame বাটনে ক্লিক ক্লিক করে একটি ফ্রেম নিন, তারপর Tweens Twens বাটনে ক্লিক করে Frames To add বক্স ১০ লিখে Ok করুন। কম বা বেশি নেওয়া যাবে এনিমেশন অনুযায়ী।

এবার ১০ টি ফ্রেম থেকে এক এক করে সিলেক্ট করে এই দুই ছবি থেকে যে কোন একটি ছবি সিলেক্ট করে ডান দিন থেকে বাম দিকে মুভ করুন।

এবার টাইম লাইন থেকে প্লে বাটনে ক্লিক করে দেখুন কেমন হয়েছে।
এবার এনিমেশন টি সেভ করতে হলে File> Save Optimized বাটনেক ক্লিক করে সেভ করে রাখুন ।

এভাবে আপনি আমার থেকে আরো ভাল এনিমেশন তৈরি করতে পারবেন । তাহলে আর দেরি কেন একবার চেষ্টা করে দেখুন।

ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না,
আজ এই পর্যন্ত,আল্লাহ হাফেজ

ফটোশপ [পর্ব-৩৭] :: ফটোশপে দিন মাস্কিং ইফেক্ট (একদম সোজা)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
মাস্কিং ইফেক্ট হল Background এর সাথে মূল ছবি মিশে যাওয়া।
তাহলে আসুন আমরা শিখে নিয় কিভাবে ফটোশপে মাস্কিং ইফেক্ট দেওয়া যায় তার নিয়ম
প্রথমে ফটোশপ চালু করুন ।
এবার একটি ব্রাকগ্রাউন্ড ও একটি ছবি ওপেন করুন। নিচে আমার মত করে ।

এবার মাস্কিং ইফক্ট ছবির মধ্যে দিতে হলে লেয়ার প্যালেট থেকে Add Layer Mask এ ক্লিক করুন।

এবার টুলবার থেকে Gradient টুল সিলেক্ট করে ব্রাকগ্রাউন্ড কালার কালো এবং ফোরগ্রাউন্ড কালার সাদা নিতে হবে নিচের মত করে ।

এবার আমরা ছবিকে মাঠের সাথে মিশেয়ে দিব যেন বুঝা না যায় এটা আলাদা নেওয়া হয়েছে
তাহলে টুলবার থেকে Gradient টুল সিলেক্ট করুন তারপর ছবির উপর উপরের থেকে নিচে টান দিন।

এবার দেখুন কেমন হয়েছে দেখতে।
বিঃদ্রঃ একই নিয়মে আপনি সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।

ফটোশপ [পর্ব-৩৭] :: ফটোশপে দিন মাস্কিং ইফেক্ট (একদম সোজা)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
মাস্কিং ইফেক্ট হল Background এর সাথে মূল ছবি মিশে যাওয়া।
তাহলে আসুন আমরা শিখে নিয় কিভাবে ফটোশপে মাস্কিং ইফেক্ট দেওয়া যায় তার নিয়ম
প্রথমে ফটোশপ চালু করুন ।
এবার একটি ব্রাকগ্রাউন্ড ও একটি ছবি ওপেন করুন। নিচে আমার মত করে ।

এবার মাস্কিং ইফক্ট ছবির মধ্যে দিতে হলে লেয়ার প্যালেট থেকে Add Layer Mask এ ক্লিক করুন।

এবার টুলবার থেকে Gradient টুল সিলেক্ট করে ব্রাকগ্রাউন্ড কালার কালো এবং ফোরগ্রাউন্ড কালার সাদা নিতে হবে নিচের মত করে ।

এবার আমরা ছবিকে মাঠের সাথে মিশেয়ে দিব যেন বুঝা না যায় এটা আলাদা নেওয়া হয়েছে
তাহলে টুলবার থেকে Gradient টুল সিলেক্ট করুন তারপর ছবির উপর উপরের থেকে নিচে টান দিন।

এবার দেখুন কেমন হয়েছে দেখতে।
বিঃদ্রঃ একই নিয়মে আপনি সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।

ফটোশপ [পর্ব-৩৬] :: ফটোশপে তৈরি করুন ডিজাইন কোন প্রকার প্লাগইন্স ছাড়া

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আমাদের ডিজাইনের শেষে যদি আমরা বর্ডারে ডিজাইন দিয় তাহলে আমাদের ডিজাইনটি আরো সুন্দর হয়ে উঠবে। তার সাথে লেখাকে যদি Expand কমান্ড দিয়ে তাহলে তো কথা নেই আমাদের ডিজাইন ফুটে উঠবে দারুন ভাবে।
তাহলে আসুন শিখে নিই কিভাবে দিয়তে হয় প্রথমে ফটোশপে আমার মত একটি ডিজাইন তৈরি করুন ।

তারপর বর্ডার দিতে হলে Background সিলেক্ট করে কী-বোর্ড থেকে Ctrl বাটন চেপে ধরে লেয়ার প্যালেট এর ব্রাকগ্রাউন্ড লেয়ার এ ক্লিক করুন।
তাহলে ব্রাকগ্রাউন্ড লেয়ার সিলেকশন ।
এবার Select মেনুতে ক্লিক করে Modify> Broder বাটনে ক্লিক করুন ।

এবার নিচেরমত মাপ দিয়ে Ok করুন ।

এবার সিলেকশ করা বর্ডারের মধ্যে কালার দিতে হলে ব্রাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে টুলবার থেকে Paint Packet টুল সিলেক্ট করে সিলেকশন করা বর্ডারের উপর ক্লিক করুন তাহলে বর্ডার টি নিচের মত আপনার পছন্দের কালার দ্বারা ফিল হবে।

ব্যাস সুন্দর একটি বর্ডার হয়ে গেল।
এবার লেখাকে ডিজাইন করার পালা বর্ডার এর মত লেখা সিলেকশন করতে হলে কী-বোর্ড থেকে Ctrl বাটন চেপে ধরে লেয়ার প্যালেট এর Text লেয়ার এ ক্লিক করুন।
তাহলে লেখাটি সিলেক্ট হবে নিচে আমার মত করে।

এবার কোন লেখাকে Expand করতে হলে মেনু থেকে Select>Modify> Expand বাটন এ ক্লিক করে নিচের মত মান দিয়ে Ok করুন ।

এবার একটি লেয়ার নিন তারপর টুলবার থেকে Paint Bucket টুল সিলেক্ট করে লেখার উপর ক্লিক করুন তারপর লেখার কে উপররে টেনে দিন মাউস দ্বারা।

সবশেষ আমাদের করা ডিজাইন কে সেভ করে রাখুন ।

ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।

ফটোশপ [পর্ব-৩৫] :: তৈরী করুন একটি ব্যানার সাথে এনিমেশন

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আমরা বিভিন্ন ওয়েব/ব্লগ সাইটে দেখতে পাই যে,  কিছু জিপ এনিমেশন আকারে ব্যানার তৈরি করা এগুলো আসলে ওয়েব সাইটের সৌন্দর্য বৃদ্ধি করে। তাহলে আসুন এই জিপ ফাইল গুলো কিভাবে বানাতে হয় তার নিয়ম শিখে নিয়,  নিচের নিয়ম গুলো ভালো করে অনুসরণ করুন।
১। প্রথমে আমরা ব্যানার তৈরী করব সেজন্য ফটোশপ চালু করুন কারন ফটোশপ দিয়ে সুন্দর ব্যানার তৈরী যায় সেজন্য।

এবার File>New তে ক্লিক করে নিচের মাপের একটি পেজ নিন ।

তাহলে নিচের মত সাদা পেজ ওপেন হবে।

এরপর টুলবার থেকে Rectangular Marquee Tool সিলেক্ট করে নিচের মত একটি শেপ আকুন। আর হ্যাঁ শেপ আকার আগে একটি নতুন লেয়ার নিতে ভুলবেন।

এবার আমরা আমাদের শেপটিকে পছন্দ কালার দ্বারা ফিল করব, নিচের মত করে।

ইচ্ছা করলে আপনি লেয়ার প্যালেট থেকে Blending Option গিয়ে Drop shadow দিতে পারেন শেপটির মধ্যে।
এবার টুলবার থেকে Type Tool সিলেক্ট করে আপনার ব্যানারের বিষয় বস্তু লিখুন, আমি লিখলাম।

এবার প্রযুক্তির সকল খবর জানতে নিচে একটি শেপ করুন ।

এবার সাদা খালি জায়গায় Logo অথবা লেখা লিখতে পারেন। পরিশেষ File>Save As ক্লিক করে সেভ করে রাখুন পরবর্তী এনিমেশন তৈরি করার জন্য।

০২। এবার এনিমেশন তৈরি করার পালা এনিমেশন তৈরি করতে gif সফটওয়ারটি চালু করুন।
এবার File>New তে ক্লিক করে ফটোশপে কাজ করা ছবিটা দেখিয়ে দিন।

এবার Create Animated Text ক্লিক করুন এনিমেশন তৈরি করার জন্য।

পরিশেষে File>Save As ক্লিক gif আকারে সেভ করুন।
ব্যাস তৈরি হয়ে গেল আপনার কাঙ্গিত এনিমেশন।

ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।