Wednesday, December 11, 2013

ফটোশপ [পর্ব-৩৯] :: এমন জায়গায় ছবি বসিয়ে দিন যা কল্পনা করা যাবে না এখানে ছবি হবে

সবাইকে সালাম ও প্রাণভরা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি Photoshop এর আরেকটি পর্ব   
আজকে আমরা শিখব সিম্বল/সাধারন একটি ফটোশপ যাদু একদিন এই সিম্বল/সাধারন যাদু অসাধারন হয়ে রূপান্তরিত হয়, তাহলে চলুন শুরা করা যাক।
প্রথমে ফটোশপে দুটি ছবি ওপেন করুন । আমি এখানে একটি মোটর সাইকেলে বসা ও  একটি ফুল নিলাম।
এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটর সাইকেলের সামনে খালি! দেখতে খারাপ দেখা যায়। এখন আমাদের মূলত কাজ হল এই খালি জায়গায় ফুল টা বসাব। এখন আমরা দেখব কিভাবে একটি ছবির উপর আরেকটি ছবি বা টেক্স ইফেক্ট হালকা বা ঝপসাভাবে দেয়া যায় তার নিয়ম।
এবার টুলবার থেকে Move টুল সিলেক্ট করে ফুল টি টেনে মোটর সাইকেলের মধ্যে ফেলে দিন নিচের মত করে।

এবার কি-বোর্ড থেকে Alt কি চেপে ধরে ফুল বাড়িয়ে নিন, তারপর লেয়ার প্যালেট থেকে Opacity কমিয়ে দিন যেন বুঝা না যায় এটা অন্য জায়গায় থেকে আনা হয়েছে।

সবশেষ File>Save As বাটনে ক্লিক করে সেভ করে রাখুন।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না,
আজ এই পর্যন্ত,আল্লাহ হাফেজ

No comments:

Post a Comment