প্লে লিষ্ট এডিটর (PlayList Editor)
ব্যবহারকারী কর্তৃক সেট করা অডিও ভিডিও ফাইলগুলোর তালিকা এবং সেই সাথে উক্ত ফাইল গুলোর দুরত্ব (Duration), কখন প্লে শুরু করবে এবং কখন শেষ হবে তার তথ্য পাওয়া যাবে। মুলত: ফাইল বক্সে কোন ফাইলে ডাবল ক্লিক করা হলে তা স্বয়ংক্রিয় ভাবে প্লেলিষ্ট এডিটরে যোগ হবে, একই সাথে স্বয়ংক্রিয়ভাবে যোগ হবে এর যাবতীয় তথ্যাবলী যেমন ফাইলের দৈর্ঘ্য, শুরু ও শেষ হওয়ার সময়, হার্ডডিস্কের অবস্থা ইত্যাদি। কোন ফাইলের উপর মাউসের ডান বাটন ক্লিক করলে পাওয়া যাবে একটি ড্রপ ডাউন মেনু যার বিবরণ নিম্নে দেয়া হলো:
ইনষ্ট্যান্ট কপি (Instant Copy) বর্তমানে সিলেক্টকৃত সিঙ্গেল ফাইলকে এর ঠিক নিচেই কপি করবে। যার শর্টকাট কী এফ১ (F1)
কপি (Copy) উইন্ডোজের কপি কমান্ডের ন্যায় মেমোরীতে বর্তমানে সিলেক্টকৃত সিঙ্গেল ফাইলকে কপি করে রাখবে। শর্টকাট এফ২ (F2)
পেষ্ট (Paste) উইন্ডোজের মতই মেমোরীতে কপি করে রাখা ফাইল ও তথ্যকে ব্যবহারকারীর সিলেক্ট করা কোন ফাইলের ঠিক নিচে পেষ্ট করবে। শর্টকাট এফ৩ (F3)
ক্লিপ ট্রিমার (Clip Trimmer) এই বিষয়টি নিয়ে একটি অধ্যায় আকারে পরবর্তীতে আলোচনা করা হবে। শর্টকাট এফ৪ (F4)
আপ (Up) সিলেক্ট করা ফুটেজকে এক রো উপরে তুলবে। শর্টকাট এফ৫ (F5)
ডাউন (Down) সিলেক্ট করা ফুটেজকে এক রো নিচে নামাবে। শর্টকাট এফ৬ (F6)
অটোএডিট (Auto Edit) অটো এডিট মুলত আগত প্রোগ্রামের নাম দ্রুত সেট করার জন্য ব্যবহার করা হয়। কমান্ডটি প্রয়োগ করলে ফুটেজের নামের সামনে ডিটেকশন সাইন (সেটিংস দেখুন) না থাকলে স্বয়ংক্রিয়ভাবে যোগ হবে এবং ফুটেজের নামের বাড়তি এক্সটেনশন অংশ বাদ দিয়ে দেবে। পুনরায় প্রয়োগ করলে ডিটেকশন সাইন বাদ দিয়ে ফুটেজের নাম আসবে। মুলত ডিটেকশন সাইন আগত প্রোগ্রামের নাম প্রদর্শনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। শর্টকাট এফ৭ (F7)
এডিট (Edit) এডিট এর শর্টকাট কমান্ড হচ্ছে এন্টার (Enter) অথবা নির্দিষ্ট ফুটেজের নামের উপর ডাবলক্লিক। কমান্ডটি প্রয়োগ করলে ফাইলের নামের মধ্যে কার্সর আসবে যেখান থেকে আপনি ফাইলের নাম পরিবর্তন করতে পারবেন। তবে এই পরিবর্তন আপনার হার্ডডিস্কে রক্ষিত ফাইলের নামের উপর কোন প্রকার প্রতিক্রিয়া করবেনা। শুধুমাত্র ক্যাবটিভি’র জন্যই এই ফাইলটির নাম নির্ধারিত হবে। আগত প্রোগ্রামের নাম (Upcoming Program Name)
স্বয়ংক্রিয়
ভাবে প্রদর্শনের জন্য এই অপশনটি ব্যবহার করা হয়। ব্যবহারকারী ইচ্ছে করলে
সেকেন্ডারী ফন্ট (যেমন সুতন্নি) ব্যবহার করে ফাইলের নামকে অন্য কোন ভাষায়
রূপান্তর করতে পারবেন। এবং যে ফাইলগুলোর নাম আগত প্রোগ্রামের নাম হিসেবে
স্বয়ংক্রিয়ভাবে প্লেব্যাকের সময় প্রদর্শন করার প্রয়োজন বোধ হবে সেই
ফাইলগুলোর নামের পূর্বে ডিটেকশন সাইন (Detection Sign) [সেটিংস দেখুন]
দিয়ে এরপর ফাইলের নাম লিখতে হবে। আগত প্রোগ্রমের নাম হিসেবে ডিটেকশন সাইন
বাদ দিয়ে শুধুমাত্র ফাইলের নামই প্লেব্যাকের সময় প্রদর্শন করবে। শর্টকাট
এন্টার (Enter)।ডিলেট (Delete) ব্যবহারকারী কর্তৃক সিলেক্টকৃত ফাইলসমুহকে ডিলেট করবে। শর্টকাট ডিলেট কী (Delte)
প্লে সিলেক্টেড ফুটেজ (Play Selected Footage) এই কমান্ডটি দিয়ে লিষ্ট এডিটরের ডানে প্রিভিউ বক্সে বর্তমান ফাইলটিকে প্রিভিউ করা সম্ভব। এখানে উল্লেখ্য যে লিষ্টে কোন ফাইলের রং যদি লাল বর্ণের থাকে তাহলে উক্ত ফাইলটি প্রিভিউ হবেনা কারণ উক্ত ফাইলটির বর্তমান অবস্থান ক্যাবটিভি খুঁজে না পাওয়া যেমন ডিলেট বা মুভ হবার কারণে হতে পারে। এছাড়া এখানে কমলা রংয়ের কোন ফাইল থাকলে সেটি ট্রিম করা ফাইল হিসেবে ধরা হবে। এক্ষেত্রে ফাইলটি যেখানে ট্রিম করা হয়েছে সেখান থেকে প্রিভিউ প্লে শুরু হবে। শর্টকাট এফ৮ (F8)
সেট সেকেন্ডারী ফন্ট (Set Secondary Font) লিষ্ট এডিটরের ফাইলের নাম অন্য কোন ফন্টে বা ভাষায় দেখতে চাইলে সেকেন্ডারী ফন্ট সেট করতে হবে। যেমন কোন ফাইলের নাম যদি বাংলায় লিখতে হয় তাহলে সেকেন্ডারী ফন্টকে সুতন্নিতে সেট করা যেতে পারে, এখানে সাইজও সেট করে দিতে পারেন। পরবর্তীতে লিষ্ট এডিটর সিলেক্ট অবস্থায় কী’বোর্ড থেকে এফ৯ (F9) শর্টকাট দিয়ে সেকেন্ডারী ফন্টে সু্যইচ করতে পারবেন।

ব্রাউজ ফোল্ডার (Browse Folder) ড্রাইভ বাটনে ক্লিক করার ন্যায়। শর্টকাট এফ১১ (F11)
ওপেন লাষ্ট প্লে লিষ্ট (Open Last Playlist) সর্বশেষ ব্যবহারকারী যে প্লেলিষ্টটি সেভ করেছে তা ওপেন হবে। শর্টকাট এফ১২ (F12)
কলাম স্পেসিং (Column Spacing) কলাম স্পেসিংএ পাঁচটি মেনু আছে যথাক্রমে ফুটেজ, ডিউরেশন, ষ্টার্ট টাইম, এন্ড টাইম এবং পাথ। এগুলো মুলত: লিষ্ট এডিটরের কলামগুলোর স্পেসিংকে পুন:নির্ধারণের জন্য ব্যবহার করা হয়। ব্যবহারকারী প্রয়োজনবোধে এই স্পেশগুলো সেট করতে পারবে। কোন স্পেসিং ০ (শুণ্য) সেট করা হলে সেই কলামটি দেখা যাবেনা। এমনিভাবে পাথ কলামটি স্বয়ংক্রিয়ভাবে ০ (শূন্য) মানে দেখা যায় না। যা ব্যবহারকারী ইচ্ছে করলে ১০০০ এর উপর কোন ভ্যালু সেট করে লিষ্ট এডিটর পুনরায় চালু করে দেখতে পারবেন। এমনি ভাবে যেকোন কলামের স্পেসিং নিয়ন্ত্রণ করা সম্ভব।
মাল্টি কালার রো (Multi Color Row) এটি সরাসরি ব্যবহৃত কোন বিষয় নয়। এটি সুইচ অন করে রো গুলোকে মাল্টি কালার করা সম্ভব যার দরুন ব্যবহারকারী সহজেই একটি রো থেকে আরেকটি রো এর পার্থক্য বুঝতে পারবেন।
টাইম ডিটেকশন (Time Detection) টাইম ডিটেকশনএ ক্লিক করলে একটি ইনপুট বক্স আসবে যেখানে (hh.mm.ss) এই ফর্মেটে ইনপুট দিতে হবে। মুলত: ব্যবহারকারীর লিষ্টে কোন ফাইলগুলো কোন নির্দিষ্ট ডিউরেশন এর নীচে আছে সেগুলোকে ডিটেক্ট করার জন্য এই অপশনটি ব্যবহার করা যেতে। যেমন ০০.০০.১০ সেট করা হলে ১০ সেকেন্ডের নিচের ডিউরেশনের ফাইলগুলোকে নীল রংয়ের দেখাবে। বিশেষ করে কোন লিষ্টে কি পরিমাণ বিজ্ঞাপণ রয়েছে তা দ্রুত বের করার জন্য এটি ব্যবহার করা যেতে পারে কারণ ভিডিও বিজ্ঞাপণের ডিউরেশন সাধারণত অন্যান্য প্রোগ্রামের ডিউরেশনের চেয়ে কম হয়। সেক্ষেত্রে সর্বোচ্চ সাইজের বিজ্ঞাপণের ডিউরেশনকে মার্কার হিসেবে সেট করা যেতে পারে।
ব্রডকাষ্ট ষ্টার্ট টাইম (Start Broadcast Time)
প্লেব্যাক কখন শুরু হবে তা এই বক্সটি থেকে নির্ধারণ করে দেয়া যেতে পারে খুব সহজেই। যদি প্লেব্যাক রান অবস্থায় থাকে তাহলে বর্তমান প্লেলিষ্টটিকে যে সময়ে চালু হওয়ার জন্য সেট করা হবে ঠিক সেসময়েই চালু হবে। উদাহরণ স্বরূপ আপনি দুপুর দুটোর সময় একটি প্লেলিষ্টের প্লেব্যাক শুরু করলেন এবং একই দিনে দুপুর তিনটার সময়ের জন্য আরো একটি প্লেলিষ্ট বানিয়ে সেভ করে রাখলেন,
কোন প্লেলিষ্ট সেভ করার পর এটিকে সেভড প্লেলিষ্ট (Saved Playlist) অংশে পাওয়া যাবে যেখান থেকে ডাবল ক্লিক করে পুনরায় এডিট বা ব্যবহার করা যাবে। কোন প্রকার পরিবর্তন করে ষ্টার্ট টাইম চেঞ্জ না করে সেভ করলে আগের প্লেলিষ্ট ওভার রাইট হয়ে যাবে তবে ষ্টার্ট টাইম চেঞ্জ করে দিলে নতুন করে আরেকটি প্লেলিষ্ট সেভ হবে।
ব্যবহারকারী সেভ না করেও সমপ্রচার শুরু করতে পারেন। এক্ষেত্রে কিছু ফাইল প্লেলিষ্টে এড করে সরাসরি ব্রডকাষ্ট (Broadcast) আইকণে ক্লিক করুন। স্বয়ংক্রিয়ভাবে প্লেলিষ্টটি বর্তমান সময়ের সাথে তিন সেকেন্ড যোগ করে প্লেব্যাক শুরু হয়ে যাবে। কিছু কিছু সময় ব্যবহারকারী কিছু অপরিচিত প্লেলিষ্ট সেভড প্লেলিষ্ট অংশে দেখতে পারেন যা মুলত ব্রোকেন প্লেব্যাক চালু করলে ক্যাবটিভি স্বয়ংক্রিয়ভাবে তৈরী করে নেয়। যদি প্রয়োজন না থাকে তাহলে এই প্লেলিষ্টগুলো মুছে দিতে পারেন। এখানে উল্লেখ্য যে প্লেলিষ্টের ফাইলগুলো যে ফোল্ডার থেকে ক্যাবটিভি রান করছে সেই ফোল্ডারের মধ্যে প্লেলিষ্ট (PlayList) নামে একটি ফোল্ডারের মধ্যে থাকে যাদের এক্সটেনশন হচ্ছে rubel এখানে এক্সটেনশনে শুধু r যদি ছোট হাতের হয় তাহলে সেগুলো ব্যবহারকারী কর্তৃক সেভ করা প্লেলিষ্ট অন্যথায় বড় হাতে শুরু হলে সেগুলো ক্যাবটিভি স্বয়ংক্রিয়ভাবে তৈরী করেছে এবং RUBEL এক্সটেনশনের হলে সেগুলো ব্রোকেন প্লেলিষ্ট। লিষ্ট এডিটরের কলামের হেডিংয়ে ক্লিক করলে ব্রডকাষ্ট ষ্টার্টটাইম লেখাটির ব্যাকগ্রাউন্ড লাল রংয়ের ধারণ করবে যার দ্বারা ব্রডকাষ্ট ষ্টার্ট টাইম এবং লিষ্টের মধ্যকার ফাইলগুলোর ষ্টার্ট/ইন্ড টাইম স্বয়ংক্রিয়ভাবে বর্তমান সময়ের সাথে সাথে ২০ সেকেন্ড পর পর আপডেট হবে। লিষ্টের কলামের হেডিংয়ে ক্লিক করে এটিকে আবার বন্ধ করা মানে আগের অবস্থায় ফিরিয়ে আনা যেতে পারে। ব্রডকাষ্ট ষ্টার্ট টাইমের নিচে কমলা রংয়ে কিছু তথ্য প্রদর্শিত হতে থাকে যেমন নিচের লাইনটি হতে পারে Total:00.20.17/4 # Loop : 21.19.24 Selected Clip(s) Length : 00.05.48/1 যার অর্থ হচ্ছে প্লেলিষ্টটি ২০ মিনিট ১৭ সেকেন্ড ব্যাপী হয়েছে যেখানে ৪টি ফাইল রয়েছে এবং এটি ২১ টা (২১-১২=৯টা) ১৯ মিনিট ২৪ সেকেন্ডে শেষ হবে বা পুনরায় চালু (Loop) হবে। ব্যবহারকারী সিলেক্টকৃত ফাইলগুলোর ডিউরেশন হচ্ছে পাঁচ মিনিট ৪৮ সেকেন্ড যেখানে একটি ফাইল সিলেক্ট করা আছে। লিষ্ট এডিটরে কন্ট্রোল চেপে মাল্টিপল ফাইল সিলেক্ট করা সম্ভব। লিষ্ট এডিটরের নিচের দিকে কিছু কন্ট্রোল বাটন রয়েছে যেখানে এক্সপোর্ট (Export) একটি গুরুত্বপূর্ণ বাটন। এতে ক্লিক করে বর্তমান প্লে লিষ্টের ফাইলগুলোকে এক্সেল ফর্মেটে আউটপুট দেয়া সম্ভব। আউটপুট দেয়া ফাইলগুলো ক্যাবটিভি’র রান ফোল্ডারে এক্সপোর্ট লিষ্ট (ExportList) নামক একটি ফোল্ডারে ষ্টার্ট টাইম অনুযায়ী পাওয়া যাবে। যেখান থেকে ব্যবহারকারী ইচ্ছে মাফিক প্রিন্ট করে নিতে পারেন। ব্রডকাষ্ট ষ্টার্ট টাইম লেবেল বা লেখাটির উপর ক্লিক করলে লিষ্ট এডিটরটি ফুল স্ক্রীণে দেখাবে যা পুনরায় ক্লিক করলে আগের অবস্থায় ফিরে আসবে।
ক্লিপ ট্রিমার (Clip Trimmer) ক্লিপ ট্রিমার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যাধুনিক একটি ফিচার যা ক্যাবটিভিকে বাজারে অন্যান্য সমসাময়িক সফটওয়্যার থেকে আলাদা করে রেখেছে। একটি উদাহরণ দিলে ব্যাপারটি বুঝতে সুবিধা হবে। যেমন একটি বাংলা ছায়াছবির একঘন্টার একটি ফাইল আছে এবারে এই বাংলা ছবি চলা অবস্থায় প্রতি দশ মিনিট অন্তর অন্তর কোন নির্দিষ্ট বিজ্ঞাপণ চালাতে হবে। যদি এরকম অবস্থার সৃষ্টি হয় তাহলে স্বাভাবিক ভাবে ধরে নিতে হবে যে ছায়াছবির ফাইলটিকে ১০ মিনিট অন্তর অন্তর কেটে নিয়ে এক্সপোর্ট দিয়ে লিষ্টে আনতে হবে। ঠিক সেই কাজটিই ট্রিমের মাধ্যমে সম্পন্ন করা যায় মাত্র কয়েকটি ক্লিকে এবং মুল ফাইলের কোন প্রকার পরিবর্তন ছাড়াই এবং কোন প্রকার এক্সপোর্ট বা নতুন ফাইল তৈরী ছাড়াই। কোন ফাইলের উপর মাউসের ডান বাটন ক্লিক করে (Clip Trimmer…) ক্লিক করুন, ট্রিম উইন্ডো আসবে। এবার টাইমের ঘরে ০০.০০.০০ ফর্মেটে ঘন্টা.মিনিট.সেকেন্ড দিয়ে গো (এড়) বাটনে ক্লিক করুন যাতে প্রিভিউ উইন্ডোর কার্সর আপনার নির্ধারিত স্থানে চলে যাবে এবার ট্রিম (Trim) বাটনে ক্লিক করে এপ্লাই (Apply) করুন, ওকে (Ok) করুন।

ব্যাস আপনার ফাইলটি যেখানে প্রয়োজন ঠিক সেখানেই দুইটি ভাগে ভাগ হবে যা সম্পূর্ণ রিয়েল টাইম। ট্রিম উইন্ডোর নিচে বাম দিকে ষ্টেপ ট্রিম (Step Trim) নামে একটি চেক আছে এখানে চেক দিয়ে টাইম বসিয়ে এন্টার দিতে থাকুন, স্বয়ংক্রিয়ভাবে একাধিক গুলো টুকরো তৈরী হবে একই সাইজের যতক্ষণ না ফুটেজের পুরো ডিউরেশন শেষ না হয়। যেমন একঘন্টার একটি ফাইলকে প্রতি দশ মিনিট অন্তুর কাটতে হলে ০০.১০.০০ টাইম বক্সে লিখে এন্টার দিতে থাকুন, প্রতিটি অংশ ঠিক ১০ মিনিট করে তৈরী হবে। ব্যবহারকারী ইচ্ছে করলে মাউস দিয়ে অডিও/ভিডিও পজিশন স্লাইডার মুভ করে ট্রিম (Trim) বাটনে ক্লিক করেও ইচ্ছে মাফিক ট্রিম করতে পারবেন। স্লাইডারের নিচে ডান দিকে স্লাইডারের বর্তমান পজিশন সংক্রান্ত কিছু অতিরিক্ত তথ্য থাকবে।
এনিমেশন প্লেলিষ্ট এডিটর (Animation Playlist Editor) : টুলবারের এনিমেশন (Animation) আইকনে ক্লিক করলে একটি নিম্নরূপ উইন্ডো আসবে যেখান থেকে আপনি প্লেব্যাক অবস্থায় স্ক্রীণে এনিমেটেড ফ্লাশ বিজ্ঞাপণ প্রদর্শণের জন্য যাবতীয় সেটিংস সেট করা এবং ৬ টি আলাদা এনিমেশন সেটের জন্য লিষ্ট তৈরী করে রাখতে পারবেন।
যেখানে
এনিমেশন সেট পরিবর্তনের সাথে সম্পূর্ণ এডিটরের সেটিংস স্বয়ংক্রিয়ভাবে
চেঞ্জ হবে। এছাড়াও কোন সেটটি প্লেব্যাকে একটিভ, এর ফিল মোড কি হবে এবং এটি
পপআপ থাকবে কিনা এসমস্ত সেটিংস এখান থেকে সেট করে দেয়া যায়।সিলেক্ট এনিমেশন সেট (Select Animation Set): উপরেই বলা হয়েছে ব্যবহারকারী ইচ্ছে করলে স্ক্রীণের ৬ টি জায়গায় আলাদা সাইজ এবং পজিশনে আনলিমিটেড ফ্লাশ এনিশেন প্রদর্শন করতে পারবেন। এজন্য ব্যবহাকারী নির্ধারণ করে দিতে হবে যে, কোন চ্যানেলটিতে তিনি বিজ্ঞাপণ প্রদর্শন করবেন।
এখানে একটি ড্রপডাউন লিষ্ট পাওয়া যাবে যেখান থেকে ব্যবহারকারী ০১ থেকে ০৬ পর্যন্ত চ্যানেলের যেকোন একটি নির্ধারণ করে পরবর্তী কাজগুলো সমাধা করতে পারবেন।
ব্রাউজ এনিমেশন (Browse Animation): এই অংশে ব্যবহারকারী ব্রাউজ বাটনে ক্লিক করে হার্ডডিস্কের যে ড্রাইভে এনিমেশন রক্ষিত আছে সেটিকে চিনিয়ে দিলে নীচের ফাইল লিষ্ট বক্সে SWF ফরম্যাটের ফ্লাশ এনিমেশনের তালিকা দেখাবে। তালিকা থেকে প্রয়োজনীয় বিজ্ঞাপণটির উপর ক্লিক করলে নিচের প্রিভিউ বক্সে বিজ্ঞাপণটির প্রিভিউ দেখতে পারবেন। এবং সেই সাথে ডানদিকে নিচে ইনফরমেশন বক্সে এনিমেশন/বিজ্ঞাপণ সংক্রান্ত যাবতীয় তথ্য দেখতে পারবেন।

এখান থেকে ডাবল ক্লিক করে কোন বিজ্ঞাপণকে লিষ্টে অর্ন্তভুক্ত করতে পারবেন। এখানে উল্লেখ থাকে যে, বর্তমানে ব্যবহারকারী যেই সেটটি (০১-০৬) ব্রাউজ করছেন সেই পাথটি ক্যাবটিভি ধারণ করে রাখবে এবং পরবর্তীতে উক্ত সেটটি সিলেক্ট করলে একই লোকেশন/পাথ থেকে আবার ফাইল ব্রাউজ করতে পারবেন।
ইনফরমেশন বক্স (Information Box) : এই অংশে ব্যবহারকারী ব্রাউজ অংশ অথবা লিষ্ট থেকে কোন বিজ্ঞাপণ সিলেক্ট করলে তার সংক্রান্ত বিবিধ তথ্যাবলী পাবেন। যা যথাক্রমে এনিমেশনটির নাম, এর হার্ডডিস্ক ফাইল সাইজ, ২৫ ফ্রেম রেট (রিকমেন্ডেড)
হিসেবে এর ডিউরেশন, মোট ফ্রেম সংখ্যা, কখন তৈরী করা হয়েছে এবং এর তৈরী করার সময়, মুল সাইজ ইত্যাদি।এনিমেশন লিষ্ট এডিটর (Animation List Editor) : এনিমেশন লিষ্ট এডিটরে কোন ফাইল যোগ করার জন্য ব্রাউজ অংশ থেকে ফাইলের উপর ডাবল ক্লিক করতে হবে। অথবা লিষ্ট এডিটরের ড্রপ ডাউন মেনু্য থেকে ইনসার্ট এনিমেশনে (Insert Animation…) ক্লিক করতে হবে। ডাবলক্লিক করার পর স্বয়ংক্রিয় ভাবে লিষ্টে এর প্লে সিরিয়াল এবং ডিউরেশন চলে আসবে। সেই সাথে ফাইলটির লোকেশন দেখাবে। এখান থেকে ইচ্ছে করলে কোন ফাইলকে ডুপ্লিকেট এন্ট্রি করার জন্য কপি করা যেতে পারে এবং লিষ্ট থেকে বাদ দেয়ার জন্য ডিলেট করা যেতে পারে। ব্যবহারকারী প্রয়োজনমাফিক লিষ্টে ড্রাগ এন্ড ড্রপ করে ফাইলের প্লে সিরিয়াল পুন:নির্ধারণ করে নিতে পারেন। এছাড়া সেট ইউজার রানটাইম (Set User Runtime) নামে একটি ড্রপ ডাউন মেনু্ আছে যেখান থেকে ব্যবহারকারী ইচ্ছে করলে কোন ফাইলের মুল দুরত্ব বাদ দিয়ে নিজের পছন্দমাফিক দুরত্ব সেট করে দিতে পারেন। বিশেষ করে ২৫ ফ্রেমের নিচের কোন এনিমেশনকে ইচ্ছে মাফিক চালানো জন্য এই অপশনটি ব্যবহার করা হয়। যেমন : ফ্লাশ এনিমেটের ঘড়ি, বেশীর ভাগ ক্ষেত্রেই এগুলো ৫ বা ৬ ফ্রেমের হয় যা ২৫ ফ্রেম রেট হিসেবে এক সেকেন্ডেরও কম বিধায় এধরণের ফাইলকে ব্যবহারকারী ইচ্ছেমাফিক সেট করার জন্য ইউজার রান টাইম ব্যবহার করা হয়।
গেট
সিলেক্টেট লোকেশন (Get Selected Location) এর উপর ক্লিক করলে আপনি যে
ফাইলটি সিলেক্ট করে রেখেছেন তার পাথটি ব্রাউজ অংশের জন্য সেট হবে।
এক্সপ্লোর (Explore) দ্বারা আপনি সিলেক্ট করা ফাইলটির লোকেশনকে উইন্ডোজ
এক্সপ্লোরার দিয়ে ব্রাউজ করতে পারবেন। এক্সাক্ট ফিট (Exact Fit) চেক
বক্সটি অন করে ব্যবহারকারী যে সাইজেরই এনিমেশন তৈরী করুন না কেন তা
প্লেব্যাক বা প্রিভিউয়ের সময় প্লেয়ার এর সাথে ফিট করার জন্য ব্যবহার করতে
পারেন। এনাবল ইন অন-এয়ার (Enable In On-Air) চেক করে বর্তমান এনিমেশন
চ্যানেলটি প্লে ব্যাকের সময় একটিভ থাকবে কিনা তা নির্ধারণ করে দিতে পারেন।
লিষ্ট এডিটরের বামে নিচের দিকে কমলা রংয়ে লিষ্ট সংক্রান্ত তথ্য দেখাবে
যেখানে মোট এনিমেশন সংখ্যা এবং তাদের মোট রান টাইম দেখাবে। লিষ্ট এডিটরের
উপরের দিকে একটি ইনফো বার পাওয়া যাবে যেখানে বর্তমান এনিমেশন সেটের নাম,
এর প্লেব্যাক সাইজ, পজিশন এবং প্লেব্যাক স্ক্রীণের রেজুলেশন সংক্রান্ত
তথ্য পিক্সেল হিসেবে পাওয়া যাবে।পপআপ (Popup) : কোন কোন ক্ষেত্রে একটি এনিমেশন সেটকে স্ক্রীণে একটানা না রেখে নির্দিষ্ট সময় পরপর প্রর্দশনের প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে পপআপ (Popup) চেকটি অন করে দিয়ে প্রথম ঘরে কত সেকেন্ড স্ক্রীণে প্রদর্শিত থাকবে এবং পরবর্তী ঘরে কত
সেকেন্ড
স্ক্রীণে অপ্রদর্শিত থাকবে সেটি উল্লেখ করে দিতে হবে। কোন এনিমেশন সেটকে
পপআপ হিসেবে চেক করা হলে এনিমেশন প্রিভিউ এবং প্লেব্যাক কন্ট্রোলারে তা
উল্লেখ করা থাকবে। যেমন: নিচের চিত্রে এনিমেশন-০২।
এনিমেশন প্রিভিউ (Animation Preview) : টুলবারের এনিমেশন আইকনের পাশের ড্রপ ডাউন লিষ্ট হতে এনিমেশন প্রিভিউ (Animation Preview) মেনুতে ক্লিক করলে এনিমেশন প্রিভিউ উইন্ডো স্ক্রীণে প্রদর্শিত হবে। এখান থেকে প্রতিটি এনিমেশন, আগত প্রোগ্রামের নাম, বিল্ট ইন ঘড়ি, ভিডিওর সাইজ ইত্যাদি আলাদা ভাবে একটিভ করা যাবে এবং এর সাইজ ও পজিশন সেট করা হবে। প্রতিটি অবজেক্টের সাইজ এবং পজিশন সেট করার পর সেভ করে নিতে হবে। ব্যবহারকারী ইচ্ছে করলে ডামি ভিডিও (Dummy Video) বাটনে ক্লিক করে একটি ডামি ভিডিও শুধুমাত্র প্রিভিউয়ের জন্য সেট করে নিতে পারেন। সেট স্টেপ (Set Step)

থেকে প্রতিটি প্লাস বা মাইনাস কত পিক্সেল করে বাড়বে বা কমবে তা সেট করা সম্ভব। সেট ষ্টেপ (Set Step) লেবেলের উপর ক্লিক করে একবার ১০০ এবং আরেকবার ১০০০ এরপর ১০ সেট করা সম্ভব। বড় ধরনের পরিবর্তনের জন্য বড় মান এবং সুক্ষ্ম পরিবর্তনের জন্য ছোট মান ব্যবহারকারী ইচ্ছে অনুযায়ী সেট করে নিতে পারেন। টপ (Top) বক্সের পাশের টপ লেবেলে ক্লিক করে সিলেক্ট করা অবজেক্টটিকে স্ক্রীণের উপরে, মাঝে ও নিচে সেট করা যাবে ঠিক অনুরূপ ভাবে লেফট, ওয়াইডথ, হাইট কাজ করবে। উপরের ডানে হাইড (Hide) বাটনে ক্লিক করে কন্ট্রোলারটি হাইড/শো করা সম্ভব। প্রতিটি অবজেক্টের পজিশন ও সাইজ ঠিক করার পর সেভ করতে হবে।
ক্লক সেটিংস (Clock Settings) ক্যাবটিভিতে একটি বিল্ট ইন ডিজিটাল ঘড়ি রয়েছে যদিও এনিমেশন লিষ্ট এ ফ্লাশ দ্বারা তৈরী ঘড়ি ব্যবহার করা সম্ভব হয় কিন্তু উক্ত ফ্লাশ ঘড়ি গুলো কাষ্টমাইজ করা যেমন এর ফন্ট, কালার, ব্যাকগ্রাউন্ড অথবা সেকেন্ড বাদ দেয়া সম্ভব নয়।
কিন্তু ক্লক সেটিংস থেকে উক্ত কাজগুলো করা যায় যা প্লেব্যাকের সময় একটি
আলাদা অবজেক্ট হিসেবে এর সাইজ এবং পজিশন ব্যবহারকারী এনিমেশন প্রিভিউ
উইন্ডো থেকে সেট করে দিতে পারেন। ক্লক সেটিংস পাওয়ার জন্য এনিমেশন আইকনের
ডানের ড্রপ ডাউন মেনু্যতে ক্লিক করে সবচে নিচে দিকে পাওয়া যাবে। ক্লক
সেটিংস থেকে ব্যবহারকারী ইচ্ছে করলে ঘড়িকে একই সাথে ঘড়ি ও ইমেজড লোগো,
শুধু ইমেজড লোগো অথবা শুধুমাত্র ঘড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন। ঘড়ির
বক্সে টাইমের অবস্থান সেট করার জন্য চারটি পজিশনার আছে যা দ্বারা টাইমের
অবস্থান সেট করা যায়। উল্লেখ্যযে ঘড়ির প্লেব্যাকে স্ক্রীণের অবস্থান ও
সাইজ এনিমেশন প্রিভিউ থেকে সেট করতে হবে।ব্রডকাষ্ট (Broadcast) ব্রডকাষ্ট বা সমপ্রচার, যা এই টিউটোরিয়ালে প্লেব্যাক নামে বলা হয়েছে। ব্রডকাষ্ট আইকনে ক্লিক করে সরাসরি সমপ্রচার চালানো সম্ভব [যা দ্রুত চালু করা অংশে বলা হয়েছে] তবে প্লে ব্যাক করার জন্য অবশ্যই সিডিউল এডিটর ওপেন থাকতে হবে এবং লিষ্ট এডিটরে কিছু ভ্যালিড ফুটেজ থাকতে হবে। তাহলেই শুধুমাত্র এই আইকনটি কাজ করবে। ব্রডকাষ্ট আইকনের ডানে ড্রপ ডাউন থেকে ডিলেইড ব্রডকাষ্ট (Delayed Broadcast) নামে একটি মেনু্ পাওয়া যাবে।
এটি
মুলত আপনার তৈরীকৃত প্লেলিষ্ট কোন নির্দিষ্ট সময়ে শুরু করার জন্য ব্যবহার
করা যায় যেমন আপনি যদি অদ্য রাত নটার জন্য একটি প্লেলিষ্ট রান করতে চান
তাহলে নয়টার ব্রডকাষ্ট ষ্টার্ট টাইম সেট করে একটি প্লেলিষ্ট সেভ করে রাখতে
হবে এরপর ডিলেইড ব্রডকাষ্ট (Delayed Broadcast) বাটনে ক্লিক করলে সাথে
সাথে প্লে ব্যাক শুরু না হয়ে রাত নয়টা পর্যন্ত আপনার সেট করা ডিফল্ট
সিজিটি (সেটিংসে দেখুন)বারবার দেখাবে। ঠিক রাত নয়টায় আপনার সেভকৃত
প্লেলিষ্টটি চালু হবে। এক্সটার্ণাল ব্রডকাষ্ট (External Broadcast) মুলত:
ব্যবহৃত হয় ক্যাবটিভি ছাড়া অন্য কোন প্লেয়ার থেকে প্লেব্যাক করার জন্য।
এক্সটার্ণাল ব্রডকাষ্ট (External Broadcast) দুটি এনিমেশন চ্যানেল সাপোর্ট
করে যার একটি লোগো এবং অন্যটি বিজ্ঞাপণের জন্য ব্যবহার করা যেতে পারে।
বিস্তারিত বোঝার জন্য সেটিংস অংশটি দেখুন।ব্রোকেন (Broken) এই আইকনে ক্লিক করে পুর্বে প্লে করেছে এমন প্লেলিষ্ট যেখান থেকে শেষ হয়েছে ঠিক সেখান থেকে শুরু করা যাবে। বিশেষ করে ভুলবশত: প্লেব্যাক বন্ধ করলে অথবা লোডশেডিংয়ের কারণে প্লেব্যাক বন্ধ হয়ে গেলে পুনরায় সেই অবস্থান থেকে প্লেব্যাক চালু করার জন্য এই আইকনটিতে ক্লিক করতে হবে। এছাড়াও সেটিংস থেকে ষ্টার্টআপের কিছু সেটিংস নির্ধারণ করে ব্যবহারকারী কোন প্রকার সাহায্য ছাড়াই দুঘর্টনা বশত: সম্প্রচার বন্ধ হয়ে গেলে তা স্বয়ংক্রিয়ভাবে শুরু করার ব্যবস্থা রয়েছে।
No comments:
Post a Comment