Monday, December 10, 2012

মেয়েকে ভুয়া মোহর দিলেন বাবা!


 
একটি দুটি নয়, বিয়েতে বাবার কাছ থেকে ৩০টি সোনার মোহর উপহার পেয়েছিলেন তিনি। এতে মেয়ে স্বাভাবিকভাবেই খুশিতে আটখানা। কিন্তু এই খুশি মিলিয়ে যেতে সময় লাগেনি। পরে তিনি আবিষ্কার করেন, এসব মোহরের বেশির ভাগই সাধারণ ধাতু দিয়ে তৈরি।
এমন বর্ণনা দিয়ে বাবা ই পি হুসাইনের বিরুদ্ধে থানায় প্রতারণার অভিযোগ করেছেন ফাতিমা হুসাইন হাজি (১৯)। ভারতের কেরালা রাজ্যের মালাপ্পুরাম জেলায় এ ঘটনা ঘটে বলে আজ সোমবার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে জানানো হয়।
ফাতিমার ভাষ্য, ‘বিয়ের প্রায় ১০ মাস পর আমি আবিষ্কার করি, বাবার দেওয়া ৩০টি সোনার মোহরের মধ্যে ২২টিই সোনার নয়। আমার স্বামী আমাকে এ বিষয়টি নিয়ে ঘাঁটাঘাঁটি না করতে বলেছিলেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে, আমি প্রতারিত হয়েছি। তাই পুলিশের কাছে অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছি।’
ফাতিমা বলেন, তাঁর বাবা ই পি হুসাইন একজন ধনী ব্যক্তি। বাবার কাছে তাঁর চাওয়া বেশি কিছু নয়। বাবার কাছ থেকে তিনি কেবল ওই নকল ২২টি মুদ্রার পরিবর্তে আসল স্বর্ণ-মুদ্রা চান। এ কারণে তিনি তাঁর বাবার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছেন।
পুলিশ এখনো অভিযোগটি নথিভুক্ত করেনি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ফাতিমার কাছ থেকে তারা একটি অভিযোগ পেয়েছে। তাঁর বাবাকে থানায় ডাকা হয়েছে। তবে স্থানীয় ব্যক্তিরা এই বিরোধ মীমাংসা করার চেষ্টা করছেন।

No comments:

Post a Comment