CSS কিভাবে কাজ করে?
CSS নিয়ে কাজ করতে হলে আপনাকে প্রথমে
এইচটিএমএল এ ভাল দক্ষতা থাকতেই হবে। তা নাহলে শুধু সিএসএস দিয়ে আপনি কিছুই
করতে পারবেন না। তাই, সিএসএস শিখার আগে অবশ্যই এইচটিএমএল শিখে নিতে হবে।
সিএসএস মূলত এইচটিএমএল সাথে জয়েন ভেঞ্চারে/কম্বিনেশনে কাজ করে। সাপোজ মনে
করেন, এইচটিএমএল ফাইল এ একটি পারাগ্রাফ লিখেছেন। এখন আপনি চাইছেন সেই
পারাগ্রাফ লিখার কালার লাল রঙের করবেন। তাহলে আপনাকে যা করতে হবে সেটা
নিচের উদাহরনে লক্ষ করুনঃ
<html>
<head>
<style type=”text/css”>
p{
color: red;
}
</style>
</head>
<body>
<p>This is a paragraph. Which color is RED!</p>
</body>
</html>
Note: উপরের কোড গুলো
ফলো করুন… হেড((<head> </head>)সেকশনে internal style sheet
(বিভিন্ন টাইপ এর স্টাইল সীট নিয়ে পরের অধ্যায়ে জানবো) এর style ট্যাগের
ভিতরে আমরা পারাগ্রাফ জন্য লাল কালার ডিক্লেয়ার করেছি। আর
বডি(<body> </body >) সেকশনে প্যারাগ্রাফ ট্যাগ
(<p></p>) এর ভিতরে প্যারাগ্রাফ টেক্সট ডিক্লেয়ার করেছি।
উপরের কোড টুকুর আউটপুট ব্রাউজার এ প্রদর্শনের জন্য উইন্ডোজের Notepad অথবা
Notepad++ সফটওয়্যারটি ওপেন করে কোডটুকু নিজ হাতে লিখুন, ভুলেও কপি-পেস্ট
করবেন না। ফাইলের নাম দিন index বা আপনার পছন্দ মতো এবং Save as type
নির্বাচন করুন .html। এবার Save করুন। এবার ডাবল ক্লিক করে ব্রাউজারে ওপেন
করুন। সব কিছু ঠিক থাকলে নিচের মত প্রদর্শন করবে…
পরবর্তি পর্বে আসছে সিনট্যাক্স পরিচিতি। সেই পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন!
No comments:
Post a Comment